‘নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনও চুক্তি হবে না’, হুঙ্কার ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করার কোনও অভিপ্রায় যে তাঁর নেই, ফের একবার তা স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৬ মার্চ) তিনি হুঙ্কার ছেড়েছেন, ‘আগে ইরানের বর্তমান শাসকদের নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনও চুক্তি হবে না।’ এদিন নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘ইরানের সাথে নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া আর কোনও চুক্তি হবে না! এর পর নতুন ‘গ্রহণযোগ্য’ নেতা নির্বাচন করে আমরা এবং আমাদের অনেক মিত্র  ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করব। ইরানকে  অর্থনৈতিকভাবে আগের চেয়েও  উন্নত এবং শক্তিশালী হিসাবে গড়ে তুলব। ইরানের ভবিষ্যৎ দুর্দান্ত হবে।’

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকেই ইরানে হামলা চালানো শুরু করেছে ইজরায়েল ও আমেরিকার যৌথ বাহিনী। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেইনি-সহ দেশটির একাধিক নেতা প্রাণ হারিয়েছেন। পাশাপাশি দেড় হাজারের বেশি নিরীহ নাগরিকও মৃত্যুমিছিলে সামিল হয়েছেন। ইজরায়েল ও আমেরিকার হামলার বদলা নিতে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে থাকা মার্কিন দূতাবাস ও সেনা ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানের ইসলামী রেভিল্যুশনারি গার্ডের সদস্যরা। ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট দেখা দেওয়ার সম্ভাবনা ক্রমশই প্রবল হচ্ছে। শুক্রবারও (৬ মার্চ) যুদ্ধের সপ্তম দিনে ইরানের রাজধানী তেহরান ও অন্যতম শহর ইস্পাহানে  নতুন করে হামলা চালিয়েছে ইজরায়েল। হামলা চালানো হয়েছে কোম শহরে। ইজরায়েলের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ জানিয়েছে, ‘ইরানের বর্তমান শাসকগোষ্ঠীর বিভিন্ন অবকাঠামোয় বড় হামলা চলছে।’ অন্যদিকে, লেবানন সীমান্তে সামরিক কার্যক্রমে অংশ নিতে গিয়ে ইজরায়েলের  বর্তমান অর্থমন্ত্রী বেজলাল স্মর্টিচের ছেলে হামলায় আহত হয়েছেন। ইজরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়নে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের