শুভেন্দুর গড়ে ফের ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত সমিতির সদস্য

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক : সামনেই বিধানসভা নির্বাচন। নির্ঘণ্ট ঘোষণা এখনও হয়নি। তার আগেই শুভেন্দুর গড়ে ফের ভাঙন। নন্দীগ্রাম-২ পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য মধুশ্রী দাস মাইতি যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। নন্দীগ্রামে বিজেপির শক্তিক্ষয় করে, তৃণমূলে শক্তিবৃদ্ধি হল। এর আগেও মধুশ্রীর দাদা তথা বিজেপির যুব মোর্চার জেলা নেতা দেবাশিস দাস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এবার মধুশ্রীও বিজেপি ছাড়লেন।

জানা গিয়েছে, শুক্রবার মধুশ্রীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত রায়, হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল প্রমুখ। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের নন্দীগ্রাম-২ ব্লক কোর কমিটির কনভেনার সুনীল জানা, বিরুলিয়া অঞ্চল সভাপতি অরুণাভ ভুঁইয়া প্রমুখ। ২০২৩ সালে নন্দীগ্রাম-২ পঞ্চায়েত সমিতি দখল করে বিজেপি। মোট ২১টি আসনের মধ্যে বিজেপি ১৪টি এবং তৃণমূল সাতটি আসনে জয় পেয়েছে। সূত্রের খবর, মধুশ্রী বিরুলিয়া পঞ্চায়েতের আটটি বুথে জয়ী হয়েছিলেন। এই পঞ্চায়েতটিও বিজেপির দখলে রয়েছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং বিধানসভা বিজেপির হওয়া সত্ত্বেও এলাকায় সেইভাবে উন্নয়ন হয়নি বলেই জানান মধুশ্রী। সেই কারণের বিজেপির সঙ্গ ত্যাগ করে তৃণমূলে যোগ দিলেন।

তিনি বলেছেন, এলাকার উন্নয়ন প্রয়োজন। তৃণমূলের সঙ্গে সেই উন্নয়ন যজ্ঞে অংশ নিতে চান তিনি। তাই শাসকদলে যোগ দিলেন। বিরুলিয়াতে শক্তিক্ষয় বিজেপির কাছে বড় ধাক্কা।  একসপ্তাহ আগে পূর্বমেদিনীপুরে বিজেপির হাতছাড়া হয়েছে গোজিনা গ্রাম পঞ্চায়েত। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে ময়নার গোজিনা গ্রাম পঞ্চায়েত সদস্যা সহ প্রায় ৫০০ পরিবার। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই বড় ধাক্কা বিজেপিতে।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ