পটাশপুরে দ্রুত বাড়ছে পদ্মফুল, আসন ধরে রাখতে পারবে তৃণমূল?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পূর্ব মেদিনীপুর জেলার গ্রামীণ বিধানসভা কেন্দ্র পটাশপুরে দ্রুত বাড়ছে পদ্মফুল, মানে বিজেপি। ফলে চলতি বছর বিধানসভা ভোটে টানা তিন বারের জয়ী তৃণমূল কংগ্রেস আসনটি ধরে রাখতে পারবে কিনা, তাই বড় প্রশ্ন। যুযুধান দুই শিবির তৃণমূল কংগ্রেস ও বিজেপির শীর্ষ নেতারা আশাবাদী, ভোটে শেষ হাসি হাসবেন তাঁরাই।

কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত পটাশপুরে প্রথমবার ভোট হয়েছিল ১৯৫১ সালে। এই আসনের রাজনৈতিক ইতিহাস দীর্ঘ। একসময় এখানে বামপন্থী রাজনীতির প্রভাব ছিল প্রবল। বিশেষ করে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া টানা ছয়বার (১৯৮২ থেকে ২০০৬ সাল পর্যন্ত) এই আসনে জয়ী হয়। তবে ২০১১ সালের নির্বাচনে সেই ধারার অবসান ঘটে। রাজ্যে পালাবদলের বছরে তৃণমূল কংগ্রেসের জ্যোতির্ময় কর বাম প্রার্থীকে পরাজিত করে আসনটি দখল করেন।

এরপর ২০১৬ ও ২০২১ সালের ভোটে হেসেখেলেই তৃণমূল কংগ্রেস প্রার্থী এই আসনে জয় পান। ২০২১ সালে তৃণমূলের উত্তম বারিক বিজেপির অম্বুজাক্ষ মহান্তিকে প্রায় ১০ হাজার ভোটে হারান। তবে সেই নির্বাচনে বিজেপির ভোটের হার হঠাৎ করেই বেড়ে ৪৫ শতাংশের বেশি হয়ে যায়, যা এই আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলে তৃণমূল এগিয়ে থাকলেও বিজেপি ধীরে ধীরে ব্যবধান কমাচ্ছে। ২০১৯ সালে তৃণমূল প্রায় ১৪ হাজার ভোটে এগিয়ে থাকলেও ২০২৪ সালে সেই ব্যবধান কমে প্রায় ৮ হাজার ভোটে নেমে আসে।

পটাশপুরে তফসিলি জাতির ভোটার প্রায় ১৩ শতাংশ এবং মুসলিম ভোটার প্রায় ৯ শতাংশ। কৃষিনির্ভর এই অঞ্চলে ধান চাষ, মাছ চাষ ও ছোট ব্যবসা স্থানীয় অর্থনীতির মূল ভিত্তি।২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পটাশপুরে এখন মূল লড়াই হতে চলেছে তৃণমূল ও ভারতীয় জনতা পার্টি-র মধ্যে। তৃণমূল এগিয়ে থাকলেও বিজেপির দ্রুত উত্থান এই গ্রামীণ আসনটিকে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।

এক নজরে ২০২১  সালে পটাশপুর বিধানসভা  কেন্দ্রের ফলাফল

        নাম                                      দল                                ভোট সংখ্যা

    উত্তম বারিক                       তৃণমূল কংগ্রেস                       ১০৫২৯৯

অম্বুজাক্ষ মহান্তি                       বিজেপি                                  ৯৫৩০৫

   সৈকত গিরি                          সিপিআই                                  ৬৬৩১ 

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং