ভগবানপুর বিধানসভা আসন ধরে রাখতে মরিয়া বিজেপি, পুনরুদ্ধারে কোমর কষে নেমেছে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ বিধানসভা কেন্দ্র ভগবানপুর। এগরা মহকুমার অন্তর্গত এই কেন্দ্রটি কাঁথি লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা আসনের একটি এবং অধিকাংশ ভোটারই গ্রামীণ এলাকার বাসিন্দা। ২০২৬ সালের ভোটের আগে এই কেন্দ্রের ভাগ্যবিধাতা হতে কোমর কষে ঝাঁপিয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। 

১৯৫৭ সালে প্রথম ভোট নেওয়া হয়েছিল আসনটিতে। শুরুর দিকে কংগ্রেস ও বামপন্থীদের প্রভাব ছিল প্রবল। দীর্ঘ সময় ধরে ভারতীয় জাতীয় কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী) পালা করে জয় পেয়েছে আসনটিতে। তবে গত এক দশকে রাজনীতির সমীকরণ বদলে গিয়েছে। এখন মূল লড়াই তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির মধ্যে।

তৃণমূলের নেতা অর্ধেন্দু মাইতি ২০০১, ২০০৬ ও ২০১১ সালে টানা তিনবার এই আসনে জয়ী হয়েছিলেন। ২০১৬ সালেও তিনি বড় ব্যবধানে জয় পান। কিন্তু ২০২১ সালের নির্বাচনে বিজেপির রবীন্দ্রনাথ মাইতি প্রায় ২৭ হাজার ভোটে তাঁকে পরাজিত করে সবাইকে চমকে দেন। ওই নির্বাচনে বিজেপি প্রার্থী ৫৪ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন। লোকসভা নির্বাচনের ফলাফলেও এই পরিবর্তনের প্রতিফলন দেখা যায়। ২০০৯, ২০১৪ ও ২০১৯ সালে তৃণমূল এগিয়ে থাকলেও ২০২৪ সালে বিজেপি খুব অল্প ব্যবধানে এগিয়ে ছিল। ।

ভগবানপুরে তফসিলি জাতি ভোটার প্রায় ১৫ শতাংশ এবং মুসলিম ভোটার প্রায় ৭ শতাংশ। কৃষিনির্ভর এই অঞ্চলে ধান চাষ, পানের বরজ ও অন্যান্য কৃষিপণ্য স্থানীয় অর্থনীতির প্রধান ভিত্তি। আসন্ন বিধানসভা নির্বাচনে ভগবানপুরে বিজেপি ও তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। ব্যবধান কমে আসায় এই আসনটি পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠতে পারে।

এক নজরে দেখে নেওয়া যাক ২০২১ এর ভগবানপুর  বিধানসভা  কেন্দ্রের ফলাফল

        নাম                                      দল                                ভোট সংখ্যা

রবীন্দ্রনাথ মাইতি                         বিজেপি                              ১,২১,৪৮০

  অর্ধেন্দু মাইতি                      তৃণমূল কংগ্রেস                        ৯৩,৯৩১

   শিউ মাইতি                               কংগ্রেস                                 ৫২৭৪

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং