খালি চেয়ারের সামনে ভাষণ দিলেন শমীক, ভিডিও পোস্ট করে প্রমাণ দিল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআর নিয়ে সুর চড়িয়েছিলেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে দেখা যায়, বিপুল বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে অথবা বিচারাধীন অবস্থায় রয়েছে। তাতেও মানুষের পাশে না দাঁড়িয়ে বুক ফুলিয়ে অপমান করেছিলেন। তকমা দিয়েছিলেন—বাংলাদেশি অনুপ্রবেশকারী অথবা রোহিঙ্গা। কিন্তু নির্বাচন কমিশন নাম বাদ দিলেও কাউকে রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীর তকমা দিতে পারেনি। এই নাম বাদের খেলায় নেমেই আসন্ন বিধানসভা নির্বাচনে বৈতরণী পার করবে বিজেপি ভেবেছিলেন। কিন্তু এখন তাঁকেই খালি চেয়ারের সামনে ভাষণ দিয়ে সভা ছাড়তে হল। হ্যাঁ, তিনি বঙ্গ–বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

এদিকে এই বাস্তব ঘটনার প্রমাণ তুলে ভিডিও পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। আর তা থেকেই বিড়ম্বনা চরম আকার নিয়েছে বিজেপির অন্দরে। এভাবে নাম বাদ দেওয়ার জেরে যে ব্যুমেরাং হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতি তা বিলক্ষণ টের পেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। যদিও মুখে তা স্বীকার করেননি। খোদ মেদিনীপুরের মাটিতে পরিবর্তন সভা করতে এসে পরিস্থিতির পরিবর্তন দেখে গেলেন বিজেপির রাজ্য সভাপতি। বিরাট মঞ্চের চারদিক যেন খাঁ খাঁ করছে। আর সেই খালি চেয়ারের সামনে ভাষণ দেওয়া অবস্থার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছে তৃণমূল।

 

অন্যদিকে এই ভিডিও ভাইরাল হতেই বিড়ম্বনা চরমে উঠেছে বিজেপির। ঠিক উল্টো দিকে যদি দেখা যায়, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন ধর্মতলার মেট্রো চ্যানেলে। সেখানে বিপুল ভিড় উপচে পড়ছে। জড়ো হয়েছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরা। গোটা দেশের সংবাদমাধ্যমের নজর এখন কলকাতার ধর্মতলা। এই আবহই বুঝিয়ে দিচ্ছে বিজেপির থেকে সরে যাচ্ছেন মানুষজন। সব সভাতেই খালি চেয়ার, না হলে বিশৃঙ্খল অবস্থা দেখা যাচ্ছে। আসলে এই ভোটাধিকার কেড়ে নেওয়ার জেরে মানুষের মনে বিজেপি সম্পর্কে বিরূপ মনোভাব তৈরি হয়েছে।

তাছাড়া কেন্দ্রীয় নেতারা এই রাজ্যে এসে কোনও দিশা দেখাতে পারছেন না। তাই মানুষ আর বিজেপির সভায় যাচ্ছেন না। বরং ভরসা করছে তৃণমূল কংগ্রেসের উপর। কারণ তারা মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই করে চলেছে। এই ভিডিও পোস্ট করে তৃণমূল কংগ্রেস লিখেছে, ‘‌আপনার নিজের মিটিং কীভাবে মুছে ফেলল মানুষ, বিজেপি?‌ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মেদিনীপুরে এক সমাবেশে বক্তব্য রাখছিলেন। কিন্তু কার উদ্দেশ্যে? তাঁর সামনে খালি চেয়ারের সারি ছাড়া আর কিছুই ছিল না।’‌

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা