‘গ্যাসের দাম বৃদ্ধির জন্য দায়ী কেন্দ্র’, নারী দিবসে শুভেচ্ছা জানিয়ে তোপ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যের মহিলাদের শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে নিজের এক্স (X) হ্যান্ডলে একটি পোস্ট করে তিনি নারী শক্তির প্রতি সম্মান ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি জানান, শনিবার থেকেই রাজ্যের যুবসাথী প্রকল্পের আওতায় অর্থ প্রদান শুরু হয়েছে। তবে শুভেচ্ছা বার্তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও কটাক্ষ শানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে তিনি লেখেন, কেন্দ্রীয় সরকারের কাজ এখন শুধু সাধারণ মানুষকে হয়রানি করা। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নতুন করে বিতর্ক।

পোস্টের শুরুতেই তিনি বাংলার গৌরবময় ইতিহাসের কথা স্মরণ করিয়ে লেখেন, এই মাটি প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত, বীণা দাস, সুনীতি চৌধুরী ও মাদার টেরিজার মতো সংগ্রামী নারীদের। তাঁর মতে, বাংলার প্রতিটি মেয়ে সমাজের শক্তি এবং তাঁদের অবদান অপরিসীম।পোস্টে তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করেন। সম্প্রতি রান্নার গ্যাসের দাম একধাক্কায় ৬০ টাকা বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের হেঁসেলে। এই ইস্যুতেই আন্তর্জাতিক নারী দিবসে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, বাংলার নারীরা কালো শাড়ি পরে হাতা-খুন্তি নিয়ে পথে নেমে প্রতিবাদ জানাবেন।

একই সঙ্গে রাজ্যে নারীদের উন্নয়নে চালু হওয়া বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে বর্তমানে প্রায় ২ কোটি ৪১ লক্ষ মহিলা উপকৃত হচ্ছেন। তফসিলি ও আদিবাসী মহিলারা মাসে ১৭০০ টাকা এবং অন্যান্যরা ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। এছাড়া ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘স্বাস্থ্যসাথী’ সহ একাধিক প্রকল্পের মাধ্যমে নারীদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।নারী নিরাপত্তার প্রসঙ্গ তুলে তিনি জানান, কলকাতা দেশের অন্যতম নিরাপদ শহর। সেই নিরাপত্তা আরও জোরদার করতে ‘পিঙ্ক বুথ’ ও অল-উইমেন ‘শাইনিং’ মোবাইল পরিষেবা চালু হয়েছে। পোস্টের শেষে কবিতার ছন্দে বাংলার নারীদের শক্তি ও সম্ভাবনার
কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের