মুখ্যমন্ত্রীর নির্দেশে কালো পোশাকে হাতা-খুন্তি নিয়ে প্রতিবাদ মিছিল তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবসে রাজপথে প্রতিবাদ মিছিল। গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে কালো পোশাক পরে কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়েছে। মিছিলের অগ্রভাগে রয়েছেন তৃণমূল নেতৃত্ব। রয়েছেন, শশী পাঁজা, মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না বন্দ্যোপাধ্যায়রা।

SIR প্রক্রিয়ায় বিপুল পরিমাণ ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে সোচ্চার হয়ে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানাতে রাজপথে নামার নির্দেশ ধর্নামঞ্চ থেকেই দিয়েছেন তিনি। সেই নির্দেশ মেনে তৃণমূলের মহিলা নেতৃত্ব সহ অনেকেই এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন। ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, গ্যাসের দাম বৃদ্ধি হলে, মানুষ খাবে কী? মাথা চিবোবে? এই ঘটনার প্রতিবাদে কালো পোশাক পরে হাতা-খুন্তি নিয়ে পথে নামতে হবে মহিলাদের।

আজ রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। এদিনেই পথে নেমে প্রতিবাদ করার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। সেইমতো রবিবার সকালে কলেজ স্কোয়ার থেকেই প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। হাতে প্ল্যাকার্ড ও গ্যাসের কাট আউট নিয়ে প্রতিবাদ মিছিলে দেখতে পাওয়া গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সামিল হয়েছেন তাঁরা। রান্নার কাজে ব্যবহৃত জিনিস নিয়েই হাজির হয়েছেন সকলে। 

যুদ্ধের আবহের মধ্যেই দাম বেড়েছে রান্নার গ্যাসের। একধাক্কায় ৬০টাকা করে বেড়েছে ঘরোয়া রান্নার গ্যাসের দাম। পাশাপাশি বেড়েছে বানিজ্যিক গ্য়াসের দাম। বাণিজ্যিক প্রতি গ্যাসের দাম ১১৪.৫০টাকা করে বেড়েছে। এই দাম বৃদ্ধি পাওয়ার পরেই মাথায় হাত মধ্যবিত্তের। কলকাতায় গ্রাহকদের এবার ঘরোয়া রান্নার গ্যাস কিনতে হবে  ৯৩৯ টাকায়। সেখানে বাণিজ্যিক গ্যাসের দামও বেড়ে হয়েছে ১৯৯০ টাকা।

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম