‘এক ইঞ্চি জমিও ছাড়া হবে না’, হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে চলা যুদ্ধের আবহে এক ইঞ্চি জমিও না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের বাসিন্দাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হবে। দেশের মাটি ও জল রক্ষার দায়িত্ব সকলের। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমে সকল সমস্যার সমাধান করা সম্ভব।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আরও বলেছেন, ইরান প্রতিবেশী এবং ভ্রাতৃসম দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু শত্রুরা ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরি করতে চাইছে। অন্যদেশ থেকে হামলা চালানো হচ্ছে। এর জবাব দেবে ইরান। তার অর্থ এই নয় যে, সেই দেশগুলোর সঙ্গে ইরানের সমস্যা রয়েছে। ইরানের বিরুদ্ধে যাঁরাই কঠোর অবস্থান নেবে, তাঁদের উপযুক্ত জবাব দেবে ইরান। 

ভাষণের শেষে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, দেশের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ইরানের বিরুদ্ধে চলা আগ্রাসনের জবাব একমাত্র দিতে পারবে ইরানের জনগনই তাই সকলকে একত্রিত থাকতে হবে। সমস্ত আগ্রাসনকে ঐক্যবদ্ধভাবে পরাস্ত করচে হবে। 

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল ও মার্কিন বাহিনী। হাজার-হাজার বোমা ফেলে ধ্বংসস্তুপে পরিণত করা হয়েছে তেহরান-সহ ইরানের বিভিন্ন শহরের জনপদ। আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেইনি-সহ দেশটির বহু শীর্ষ নেতা ও সামরিক কমান্ডার। তার মধ্যে রযেছেন প্রতিরক্ষা মন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধান, পুলিশ প্রধান, খামেইনির সিনিয়র উপদেষ্টা। পাশাপাশি বোমায় গুঁড়িয়ে গিয়েছে বহু স্কুল-কলেজ-হাসপাতাল ও আবাসিক ভবন। এবার এই সকল হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে