আহমেদাবাদে সঞ্জু-অভিষেক-শিবম-ঈশান ঝড়, কিউইদের ২৫৬ রানের লক্ষ্য দিল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ:  বিশ্বকাপের ফাইনালে রবিবার (৮ মার্চ) ব্যাট হাতে ঝড় তুললেন সঞ্জু স্যামসন-অভিষেক শর্মা- ঈশান কিশনরা। তিন তরুণের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের হয়ে জেমস নিশাম ৪ ওভারে ৪৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। শেষ বলে ফের বাউন্ডারি হাঁকিয়ে ২৪ রান তোলেন শিবম। ভারত পৌঁছে যায় ২৫৫ রানে। শিবম ৮ বলে ২৬ ও তিলক ৬ বলে ৮ রানে অপরাজিত থাকেন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। গোড়াপত্তন করতে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট করতে শুরু করেন চলতি বিশ্বকাপে চরম ব্যর্থ অভিষেক শর্মা। তার মিলিয়ে মারতে থাকেন সঞ্জু স্যামসনও।

৪ ওভারেই ৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। পাওয়ার প্লে শেষে দাঁড়ায় বিনা উইকেটে ৯২। ১৮ বলে অর্ধশত রান করেন অভিষেক। শেষ পর্যন্ত অষ্টম ওভারে বল করতে এসে অভিষেককে (২১ বলে ৫২) ফিরিয়ে ভারতের ওপেনিং জুটি ভাঙেন রাচিন রবীন্দ্র। অভিষেক আউট হয়ে যাওয়ার পরের বলেই শতরানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান সঞ্জু ও ঈশান কিশন। মারমুখী মেজাজে কিউই বোলারদের বেধড়ক পিটুনি দিতে থাকেন দুজনেই। ৩৩ বলেই টি টোয়েন্টিতে নিজের ষষ্ঠ অর্ধ শতরান তুলে নেন সঞ্জু। ১১.৩ ওভারে ১৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। সঞ্জু ও ঈশানের হাতে বেধড়ক পিটুনি খেয়ে দিশেহারা হয়ে পড়েন কিউই বোলাররা। ২৩ বলে ৫০ রান পূর্ণ করেন ঈশান। ১৫তম ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের স্কোর ২০০ পার করে দেন ভারতের ‘অবাধ্য’ ব্যাটার।

১৬তম ওভারে বল করতে এসে ভারতকে জোর ধাক্কা দেন নিউজিল্যান্ডের জেমস নিশাম। বল তুলে খেলতে গিয়ে কোল ম্যাকঞ্চির হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন সঞ্জু। তিনি করেন ৪৫ বলে ৮৯। এ নিয়ে টানা তিন ম্যাচে শতরানের দোরগোড়া থেকে ফিরলেন। নিলামের চতুর্থ বলে মার্ক চ্যাপম্যানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ঈশান (২৫ বলে ৫৪)। শেষ বলে শূন্য রানে ফেরেন সূর্য যাদব। এক ওভারে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ভারত। রান ওঠার গতি শ্লথ হয়ে পড়ে। পঞ্চম উইকেটে হার্দিক পাণ্ড্য ও তিলক বর্মা মাথা ঠাণ্ডা করে ঝুঁকি না নিয়ে খেলতে থাকেন। ১৯তম ওভারে ম্যাট হেনরির প্রথম বলেই ছক্কা হাঁকান হার্দিক। পরের বলে তুলে মারতে গিয়ে কিউই অধিনায়ক স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।আউটের আগে করে যান ১২ বলে ১৮। শেষ ওভারে নিশামকে বেধড়ক পিটুনি দেন শিবম দুবে। প্রথম বলে বাউন্ডারি হাঁকান। পরের বলে ছক্কা। তৃতীয় বলেও ছক্কা মারেন। চতুর্থ বলে ফের বাউন্ডারি। সেই সঙ্গে ২৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ