বাথরুমেও নজরদারি AI চশমার, ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড করার অভিযোগে মেটার বিরুদ্ধে বড় মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্ট প্রযুক্তির যুগে ক্যামেরা, স্পিকার ও মাইক্রোফোনযুক্ত স্মার্ট চশমা অনেকের কাছেই নতুন নয়। এই ধরনের একটি জনপ্রিয় ডিভাইস হলো রে-ব্যান মেটা স্মার্ট গ্লাস। তবে সম্প্রতি আমেরিকায় এই স্মার্ট চশমাকে ঘিরে বড় ধরনের বিতর্ক শুরু হয়েছে, যা শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়িয়েছে। অভিযোগ উঠেছে, এই ডিভাইস দিয়ে ছবি ও ভিডিও মানব ঠিকাদারদের দিয়ে দেখতে ও সেটিকে ব্যাখ্যা করানো হয়েছে, যার মধ্যে ব্যবহারকারীদের ব্যক্তিগত মুহূর্তও ছিল।

বুধবার সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল আদালতে দায়ের করা মামলায় বলা হয়েছে, মেটা তাদের স্মার্ট গ্লাসের গোপনীয়তা সংক্রান্ত বৈশিষ্ট্য নিয়ে বিভ্রান্তিকর দাবি করেছে এবং এর মাধ্যমে গ্রাহকদের প্রতারিত করা হয়েছে। কিছুদিন আগে একটি প্রতিবেদনে দাবি করা হয়, কেনিয়ায় কর্মরত সাব-কন্ট্রাক্টর কর্মীরা রে-ব্যান মেটা স্মার্ট গ্লাসে ছবি তোলা ও ভিডিও বিশ্লেষণের কাজ করছেন। এসব ভিডিও বিশ্লেষণের সঙ্গে যুক্ত কর্মীদের কয়েকজন জানান, কাজ করতে গিয়ে তারা অনেক সময় ব্যক্তিগত মুহূর্তের ভিডিও দেখতে বাধ্য হন। এর মধ্যে বাথরুমে যাওয়া, অন্তরঙ্গ মুহূর্ত কিংবা অন্যান্য ব্যক্তিগত ভিডিওও ছিল বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: বোর্ড পরীক্ষায় পরীক্ষার্থীদের ChatGPT দিয়ে নকল করতে সাহায্য, চাকরি খোয়ালেন শিক্ষকরা

এই ঘটনাকে কেন্দ্র করে ক্যালিফোর্নিয়া ও নিউ জার্সির দুই বাসিন্দা আদালতে মামলা দায়ের করেছেন। ক্লার্কসন ল ফার্মের মাধ্যমে দায়ের করা এই মামলায় তারা জানান, মেটার গোপনীয়তা সম্পর্কিত বিজ্ঞাপন ও বিপণনের দাবির ওপর আস্থা রেখেই তারা স্মার্ট চশমাটি কিনেছিলেন। তাদের দাবি, যদি আগে জানা থাকত যে ভিডিও তোলার জন্য মানব ঠিকাদারদের ব্যবহার করা হয়, তবে তারা কখনও এই ডিভাইসটি কিনতেন না।

মেটার এক মুখপাত্র জানান, রে-ব্যান মেটা স্মার্ট গ্লাস কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ব্যবহারকারীদের হাত ব্যবহার না করেই চারপাশের পরিবেশ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে। তবে চলমান মামলার অভিযোগ নিয়ে প্রতিষ্ঠানটি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

মেটার মুখপাত্র আরও বলেন, সাধারণভাবে মেটা গ্লাস নিজে থেকে কোনো ছবি বা ভিডিও মেটা বা অন্য কারও কাছে পাঠায় না, তথ্য ডিভাইসেই সংরক্ষিত থাকে। তবে ব্যবহারকারী যখন মেটা এআই-এর সঙ্গে কোনো কনটেন্ট শেয়ার করেন, তখন ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও বাড়ানোর জন্য কখনও কখনও ঠিকাদাররা সেই ডেটা পর্যালোচনা করতে পারেন। তার দাবি, প্রযুক্তি খাতের আরও অনেক প্রতিষ্ঠানই একই ধরনের পদ্ধতি অনুসরণ করে থাকে।

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের