বিজেপি নেতার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ, সাঁটানো হল পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, দাসপুর: এবার বিজেপি নেতার বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ। এলাকা জুড়ে পোস্টার পড়ল দাসপুরে(Daspur)। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের কলোড়া এলাকায়। বিজেপি নেতা তপন দত্তর নামে পোস্টার পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার সকাল থেকে। পোস্টারে অভিযোগ করা হয়েছে, চাকরি পাইয়ে দেওয়ার নামে নেওয়া টাকা অবিলম্বে ফেরত দিতে হবে তপন দত্তকে।

ভোটের আগে এই ধরনের পোস্টার ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন? বিরোধীদের কাজ নাকি দলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের জের—তা নিয়েও জল্পনা চলছে জোর কদমে।এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী পক্ষ একে অপরকে দোষারোপ করেছে। যদিও এই বিষয়ে বিজেপি নেতা তপন দত্তর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। দাসপুর এক নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সুনীল ভৌমিক বলেন, একসময় তৃণমূলকে চাকরি চোর বলে বিভিন্ন সভা সমিতিতে দোষারোপ করত বিজেপি।

নির্বাচনের আগে বিজেপির অন্তর কলহে নিজেদের নেতাদের বিরুদ্ধে এবার প্রকাশ্যে আসছে নানা ধরনের কেলেঙ্কারি। যত সময় যাবে ততই এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসবে। দেরিতে হলেও বিজেপি দলের ভেতরে থাকা কর্মীদের যে বোধদয় হয়েছে একে তিনি সাধুবাদ জানিয়েছেন। বিজেপির ভেতরে যে অন্তরকলহ হচ্ছে তাতেই নানা ধরনের কেলেঙ্কারি প্রকাশ্যে আসছে এবং আগামী দিনেও আসবে বলে তৃণমূলের ব্লক সভাপতি দাবি করেছেন। তিনি আরও দাবি করেছেন, এই কেলেঙ্কারির সঙ্গে শুভেন্দু অধিকারীও যুক্ত রয়েছেন।

প্রতীক্ষার অবসান! ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘Jay Naygan’

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় ছোট-বড় মিলিয়ে ৮৪ রথযাত্রা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামছে ২ হাজার পুলিশ

বিয়ে ভেঙে যাওয়ার হবু স্ত্রীর উপর হামলা যুবকের, মেয়েকে বাঁচাতে প্রাণ গেল মায়ের

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার

ফ্রিজের ভিতর ‘স্বয়ম্ভু’ শিবলিঙ্গ! দর্শন পেতে আগ্রার বাড়িতে ভক্তদের ঢল

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০