ক্রিকেট ম্যাচ চলাকালীন বাউন্সারে গুরুতর আহত জিম্বাবোয়ের ওপেনার, নিয়ে যাওয়া হল হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের ময়দানে একটু অসতর্ক হলেই ঘটে যেতে পারে ভয়ঙ্কর বিপদ। বলের যা গতি থাকে তা যদি ভুলবশত খেলোয়াড়দের লাগে তাহলে মারাত্মক বিপদ হতে পারে। একটা বল যেমন বাউন্ডারি পার করলে গোটা স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে তেমননি ওই বলই আবার সকলকে নীরব করে দিতে পারে। তেমনই এক ভয়ানক ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডের ডানেডিনে ইউনিভার্সিটি ওভাল মাঠে। বাউন্সারে গুরুতর আহত হয়েছেন জিম্বাবোয়ে মহিলা টিমের ওপেনার ব্যাটার কেলিস নধলোভু। ঘটনাকে কেন্দ্র করে মাঠেই উত্তেজনা ছড়িয়ে পরে।

রবিবার নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালে নিউজিল্যান্ডের পেসার ব্রি ইলিংয়ের একটি বাউন্সারে মাথায় আঘাত পান নধলোভু। জিম্বাবোয়ের ইনিংসের শুরুর দিকে ঘটনাটি ঘটে। ওপেনিং জুটিতে মাঠে নেমেছিলেন মডেস্টার মুপাচিকওয়ার ও কেলিস নধলোভু। তারা ২৫ রানের জুটি গড়েছিলেন। সেই সময় ইলিংয়ের করা একটি শর্ট বল খেলতে গিয়ে ঘটে বিপদ। বাউন্সারটি এড়াতে নিচু হওয়ার চেষ্টা করলেও বলটি তার হেলমেটে আঘাত করে। সঙ্গে সঙ্গেই তিনি মাঠে লুটিয়ে পড়েন। পরিস্থিতি মুহূর্তেই বদলে যায়। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন মেডিক্যাল টিমের সদস্যরা। মাঠে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পরিস্থিতি বিবেচনা করে তাকে অ্যাম্বুলেন্সে করে ডানেডিনের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: বিশ্বকাপের মঞ্চেই বান্ধবী মাহিকার সঙ্গে উদ্দাম রোমান্স হার্দিকের, তুলোধনা নেটিজেনদের

ম্যাচ শেষের পর এই অপ্রিতিকর ঘটনা নিয়ে জিম্বাবুয়ে মহিলা দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ কেট এব্রাহিম বলেন,  ‘আমরা কিছু ভালো খবর পেয়েছি। এখন সে সাড়া দিচ্ছে। এটা শুনে সত্যিই খুব ভালো লাগছে।’  তিনি আরও বলেন, “সে সবেমাত্র সুস্থ হচ্ছে এবং আমরা দেখব স্ক্যানের রিপোর্ট  কী বলে এবং আমরা সেখান থেকে এগিয়ে যাব।” ইব্রাহিম  জানান,  এনধলোভুকে মাঠ থেকে বের করে দেওয়ার পর তিনি মুপাচিকওয়ার সঙ্গে কথা বলেছিলেন। তিনি জানান,   “আমরা সংক্ষেপে বিষয়টি নিয়ে আলোচনা করেছি… আমি নিশ্চিত করেছি যে অন্য ওপেনার মানসিকভাবে এগিয়ে যাওয়ার মতো অবস্থায় আছে। ” 

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক