৭২ বছর পর চৈত্র নবরাত্রিতে বিরল সংযোগ, কখন মা দুর্গার ঘট স্থাপন করবেন?

চৈত্র নবরাত্রির, প্রতিপদ তিথিতে, যথাযথ আচার-অনুষ্ঠানের মাধ্যমে ঘটস্থাপন করা হয়। এরপর অষ্টমী-নবমীতে কন্যাপুজোর মাধ্যমে নবরাত্রি শেষ হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর চৈত্র নবরাত্রি পালিত হবে আগামী ১৯ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত। চৈত্র নবরাত্রির, প্রতিপদ তিথিতে, যথাযথ আচার-অনুষ্ঠানের মাধ্যমে ঘটস্থাপন করা হয়। এরপর অষ্টমী-নবমীতে কন্যাপুজোর মাধ্যমে নবরাত্রি শেষ হবে। তবে এবার, ঘটস্থাপনের দিনে তিনটি বিশেষ যোগ তৈরি হচ্ছে। পাশাপাশি ঘট স্থাপনের সময় চৈত্র অমাবস্যারও ছায়া রয়েছে। জেনে নিন, পুজোর নির্ঘন্ট এবং ঘটস্থাপনের দিনে কোন কোন বিরল যোগ তৈরি হচ্ছে।

হিন্দু পঞ্জিকা অনুসারে, চৈত্র শুক্লা প্রতিপদ তিথি ১৯ মার্চ সকাল ৬:৫২ মিনিটে লাগছে, ২০ মার্চ ভোর ৪:৫২ মিনিট পর্যন্ত থাকছে। ১৯ মার্চ সূর্যোদয় অমাবস্যা তিথিতে হবে। তাই ঘাটস্থাপনে অমাবস্যার প্রভাব পড়বে। আর এই বিরল কাকতালীয় ঘটনাটি প্রায় ৭২ বছর পরে ঘটছে বলে জানিয়েছেন জ্যোতিষীরা। প্রতিপদ তিথিতে তিনটি শুভ যোগ তৈরি হচ্ছে। শুক্লা যোগ, ১৯ মার্চ সকাল থেকে শুরু হচ্ছে। স্থায়ী হবে ১:১৭ পর্যন্ত। ব্রহ্ম যোগ, ১৯ মার্চ ভোর ১:১৭ থেকে শুরু হচ্ছে, স্থায়ী হবে ২০ মার্চ রাত পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগ, ২০ মার্চ ভোর ৪:০৫ থেকে শুরু হচ্ছে, থাকবে ৬:২৫ পর্যন্ত। আর ঘটস্থাপনের জন্য দুটি বিশেষ শুভ সময় নির্ধারণ করা হয়েছে। প্রথমটি স্থায়ী হবে সকাল ৬:০২ টা থেকে ৭:৪৩ টা পর্যন্ত। দ্বিতীয়টি স্থায়ী হবে দুপুর ১২:০৫ টা থেকে ১২:৫৩ টা পর্যন্ত।

নবরাত্রিতে দেবী দুর্গাকে নয়টি রূপে পুজো করা হয়। প্রথম দিন ১৯ মার্চ, মা শৈলপুত্রী এবং ঘটস্থাপনার পুজো হবে। দ্বিতীয় দিন, ২০ মার্চ, মা ব্রহ্মচারিণীর পুজো হবে। তৃতীয় দিন, ২১ মার্চ, মা চন্দ্রঘন্টার পুজো হবে। চতুর্থ দিন, ২২ মার্চ, মা কুষ্মাণ্ডাতার পুজো হবে। যা চলবে ২৩ মার্চ পর্যন্ত। ২৪ মার্চ, মা কাত্যায়নীর পুজো হবে। ২৫ মার্চ, মা কালরাত্রির পুজো হবে। ২৬ মার্চ, মা মহাগৌরীর পুজো হবে। ২৭ মার্চ, মা সিদ্ধি দাত্রীর পুজো হবে। ২৮ মার্চ পড়ছে পারণা তিথি।

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়