পরকীয়া ডেটিং অ্যাপে ৪০ লক্ষ ভারতীয়, শীর্ষে কোন শহর জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের মতো দেশে যেখানে বিবাহকে এখনও সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পবিত্র ও আজীবনের বন্ধন হিসেবে দেখা হয়, সেখানে সম্পর্কের ধারণায় ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ডিজিটাল যুগের প্রভাবে অনলাইন ডেটিং প্ল্যাটফর্মের ব্যবহার বাড়ছে, আর সেই তালিকায় উল্লেখযোগ্য ভাবে উঠে এসেছে গ্লিডেন (Gleeden) নামের একটি বিতর্কিত অ্যাপ। বিবাহিত বা দীর্ঘমেয়াদি সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য তৈরি এই এক্সট্রা-ম্যারিটাল ডেটিং প্ল্যাটফর্মে ইতিমধ্যেই ৪০ লক্ষের বেশি ভারতীয় ব্যবহারকারী যুক্ত হয়েছেন বলে দাবি সংস্থার।

২০০৯ সালে ফ্রান্সে চালু হওয়া গ্লিডেন মূলত এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে বিবাহিত ব্যক্তিরা গোপনীয়তা বজায় রেখে নতুন সম্পর্কের সন্ধান করতে পারেন। সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী,ভারতে এই অ্যাপের ব্যবহার গত কয়েক বছরে দ্রুত বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে বড় শহরগুলিতে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা এবং চেন্নাইয়ের মতো মহানগরী থেকেই সবচেয়ে বেশি ব্যবহারকারী এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন।

গ্লিডেনের পরিসংখ্যান বলছে, ভারতের ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৬৫ শতাংশ পুরুষ এবং প্রায় ৩৫ শতাংশ নারী। বেশিরভাগ সদস্যের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে এবং তাঁদের বড় অংশই পেশাগতভাবে প্রতিষ্ঠিত। বিশেষজ্ঞদের মতে, কর্মব্যস্ত জীবন, দাম্পত্য সম্পর্কে দূরত্ব, মানসিক অসন্তোষ বা একঘেয়েমি-এই সব কারণেই অনেকেই বিকল্প সম্পর্কের খোঁজে অনলাইন প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছেন।তবে এই ধরনের অ্যাপ নিয়ে সমাজে বিতর্কও কম নয়। অনেকের মতে, এমন প্ল্যাটফর্ম দাম্পত্য সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদিও সংস্থার দাবি, প্রাপ্তবয়স্কদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানিয়েই তারা নিরাপদ ও গোপনীয় যোগাযোগের সুযোগ করে দেয়। ডিজিটাল যুগে সম্পর্কের এই নতুন প্রবণতা সমাজে কী প্রভাব ফেলবে, তা নিয়ে আলোচনা এখনও চলছেই।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক