আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পাতে রাখুন কিমার পুরভরা টম্যাটো, জেনে নিন সহজ রেসিপি

নিজস্ব প্রতিনিধি: গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে  যদি একটু চটপটি কিছু হয় তাহলে একেবারেই মন্দ হয় না। বান্তে পারেন নতুন এক রেসিপি। বাজারে এখন টমেটোর দাম কম। এই সবজি দিয়েই বানানো যায় মুখে লেগে থাকার মত রেসিপি। বানিয়ে ফেলুন  কিমার পুরভরা টম্যাটো। বানানো খুব কঠিন নয়। জেনে নিন রেসিপি। 

উপকরণ

৪টি বড় টম্যাটো (গোল হলে ভাল)

২৫০ গ্রাম মাংসের কিমা 

১টি আলু

৪ টেবিল চামচ সর্ষের তেল

২টি মাঝারি আকারের পেঁয়াজ

১ ইঞ্চি আদা

৮-১০ কোয়া রসুন

পদ্ধতি 

প্রথমেই টম্যাটোগুলি মাথার দিকটি কেটে কাটুন  তবে অল্প একটু অংশ জো়ড়া লাগিয়ে রাখতে পারেন। তারপর ভাপিয়ে  নিন। তবে  সরাসরি জলে বসিয়ে নয়  ফুটন্ত জলের উপর জালি রেখে, তার উপর টম্যাটোগুলি বসিয়ে  মিনিট দশেক ভাপানোর পর টম্যাটোগুলি সাবধানে তুলে নিন। এবার বানিয়ে নিন কিমা। তারজন্য  ১টি আলুকে ছোট ছোট টুকরো করে কেটে  নিন। তারপর কড়াইয়ে তেল গরম করুে। তার মধ্যে পেঁয়াজ, আদা-রসুনের বাটা, আলু ও কিমা দিয়ে কষাতে থাকুন। তেল ছাড়লে নুন  দিন। এবার ভাপিয়ে রাখা টম্যাটোর ভিতর থেকে জিনিস বের করে কড়াইয়ে কিমার উপর ঢেলে দিন।  টম্যাটোর ভিতর ও ফাঁকা হয়ে গেল তাতে ভরে দিন পুর। এবার   তার উপর দিয়ে টম্যাটোর মুকুটের মতো ঢাকনাটি বসিয়ে দিন। তারপর ১ চামচ তেলে  অল্প  আঁচে ভেজে নিন সেগুলি। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করুন। 

Published by:

Share Link:

More Releted News:

চিনিমুক্ত মৌরি শরবতে গরমে মিলবে স্বস্তি, ঘরেই বানান শীতল পানীয়

রোজ টক দই খেতে ভাল লাগে না? বানিয়ে নিন স্বাস্থ্যকর ইয়োগার্ট বার্ক

ভোটের পর রাজনৈতিক চর্চার সঙ্গে সন্ধ্যার আড্ডা জমান চিকেন ভিন্ডালু দিয়ে

একঘেয়ে এঁচোড় খেয়ে অরুচি? বানান কাঁঠাল বীজের ঝালভুনা

ঠাকুরবাড়ির হেঁশেলের নিরামিষ পদ ‘মরিচ ঝোল’, গরমে পেট ঠান্ডা রাখার সহজ রেসিপি

কম তেলেই বানান সুস্বাদু রুই মাছের পাতলা ঝোল, রইল সহজ রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ