বিহারের হারিয়ে যাওয়া ছেলেকে সীমান্তে মায়ের হাতে তুলে দিল স্বরূপনগর থানা

Share:

নিজস্ব প্রতিনিধি,স্বরূপনগর: বিহারের হারিয়ে যাওয়া ছেলেকে সীমান্তে মায়ের হাতে তুলে দিল পুলিশ ।২মাস আগে ভিন রাজ্য তথা বিহারের নালন্দা জেলার(Nalanda District) শারমেরা থানার মানাচাক গ্রামের মানসিক ভারসাম্যহীন বছর ৪১ এর রামমূর্তি জমাদার(Rammurti Jamadar), নিখোঁজ হয়ে গেছিল।নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তারপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত জানতে পারেন বাংলার শেষ সীমান্ত তথা উত্তর ২৪ পরগনা স্বরূপনগর থানার ভারত- বাংলাদেশ সীমান্তে ঘোরাঘুরি করছিল। পুলিশকে খবর দিলে স্বরূপনগর থানার(Swarupnagar P.S.) পুলিশ প্রতাপ মোদকের নেতৃত্বে অফিসাররা গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে ।তারপর তাকে সুস্থ স্বাভাবিক করার পাশাপাশি খাওয়া-দাওয়া দিয়ে নতুন বস্ত্র পরিয়ে তার বাড়ির ঠিকানা জানার চেষ্টা করেন।

এমনকি বিহারের সমস্ত থানায় ওই ব্যক্তির নাম ও পরিচয় ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়।এরপর জানতে পেরে তাঁর মা ধনমন্তী দেবী(Dhanamanti Devi), ভাই ধীরাজ কুমার ও একমাত্র দাদা রাম মূর্তি যোগাযোগ স্থাপন করে স্বরূপনগর থানার সঙ্গে। বিহারের শারমেরা থানার সঙ্গে যোগাযোগ করে তারপর তাঁরা পশ্চিমবাংলার স্বরূপনগর থানার বাংলার পুলিশ আধিকারিকদের সঙ্গে পুরো বিষয়টা নিয়ে কথা বলেন। তারপর উপযুক্ত নথি সহ স্বরূপনগর থানাকে পাঠান ।পাশাপাশি নিখোঁজ ওই ব্যক্তির মা এবং ভাই উপযুক্ত নথি নিয়ে স্বরূপনগর থানায় মঙ্গলবার আসেন ।

সবকিছু নথি খতিয়ে দেখে তাদের হারানো ওই ছেলেকে মায়ের হাতে তুলে দেন স্বরূপনগর থানার অফিসাররা। মা ধনর্মন্তী দেবী হারানো ছেলেকে পেয়ে রীতিমতো খুশি ।তারা জানান, গত দুমাস ধরে বিভিন্ন রাজ্যে তারা খোঁজাখুঁজি করেছেন। হারানো ছেলেকে তারা খুঁজে পাননি। এরপর মঙ্গলবার তাঁরা ঘরের ছেলেকে ঘরে নিয়ে যেতে পেরে ধন্যবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশ তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশ ও স্বরূপনগর থানাকে।

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের