দুবাই বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, ভারতীয়-সহ আহত ৪

বুধবার (১১ মার্চ) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়ে পড়েছে, যার ফলে বিমানবন্দর জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য। ইতিমধ্যেই মার্কিন হামলায় ইরানের ১২০০ জনের বেশি নাগরিক নিহত হয়েছেন। যাঁদের মধ্যে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই এবং তাঁর পরিবার। প্রতিশোধ তুলতে ইরান ও পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েই যাচ্ছে। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। সৌদি আরবের তেল ডিপোতেও হামলা চালাচ্ছে। পাশাপাশি ইজরায়েলের বিমান হামলায় পুড়ছে তেহরানের তেল ভাণ্ডার। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দেশগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। যার মধ্যে কাতার, দোহা, সোদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের একাধিক দেশ রয়েছে। এমন অগ্নিগর্ভ পরিস্থিতিতে দুবাইতে আটকে গিয়েছেন অনেক ভারতীয়। কারণ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিকবার ড্রোন হামলা চালিয়েছে ইরান। সেই কারণে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এখন আবারও চালু হয়েছে। আর বিমানবন্দর পুনরায় খোলার সঙ্গে সঙ্গেই বিপত্তি।

সূত্রের খবর, বুধবার (১১ মার্চ) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়ে পড়েছে, যার ফলে বিমানবন্দর জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক জন ভারতের নাগরিক এবং একজন বাংলাদেশি নাগরিক, যিনি সামান্য আহত হয়েছেন। দুইজন ঘানার নাগরিক রয়েছেন, তিনিও সামান্য আহত হয়েছেন। তবে নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী ঘটনার পরপরই পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছে। তবে, এই ঘটনা সত্ত্বেও, বিমান চলাচল স্বাভাবিকভাবে রয়েছে। বিমান চলাচলের উপর কোনও নেতিবাচক প্রভাব পড়েনি। দুবাই মিডিয়া অফিস একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, ‘কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে কিছুক্ষণ আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের (DXB) কাছে দুটি ড্রোন বিধ্বস্ত হয়েছে, যার ফলে দুইজন ঘানার নাগরিক এবং একজন বাংলাদেশি নাগরিক সামান্য আহত হয়েছেন এবং একজন ভারতীয় নাগরিক সামান্য আহত হয়েছেন। বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।’

 

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে ইজরায়েল এবং ইরান ক্রমাগত একে অপরের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই যুদ্ধের সময় সামান্য আহত হয়েছিলেন। তবে এখন তিনি সুস্থ আছেন। দীর্ঘ দূরত্বের বিমান পরিবহন সংস্থা এমিরেটসের আবাসস্থল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিক ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর। যুদ্ধে বিমানবন্দরটি লক্ষ্যবস্তুতে পরিণত হলেও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার ভোরে ইজরায়েল এবং ইরানের মধ্যে গুলি বিনিময় হয়েছে। তেহরান এই অঞ্চলের তেল শিল্পের উপর চাপ অব্যাহত রেখেছে। সুতরাং মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বুধবার ভোরে, হরমুজ প্রণালীতে ওমানের উপকূলে একটি কন্টেইনার জাহাজে প্রজেক্টাইল হামলা চালানো হয়, এতে আগুন ধরে যায় এবং ক্রুদের জাহাজটি ছেড়ে যেতে বাধ্য করা হয়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের