পরকীয়ার জেরে ঝগড়া! স্ত্রীয়ের জায়গায় স্বামীর হাতে খুন কলেজ ছাত্রী

পাশের বাড়ির কলেজ ছাত্রীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। প্রেমে মশগুল স্বামী। তা জানতে পেরেই নিত্যদিনের অশান্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: পাশের বাড়ির কলেজ ছাত্রীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। প্রেমে মশগুল স্বামী। তা জানতে পেরেই নিত্যদিনের অশান্তি। সেই অশান্তি থেকে মুক্তি পেতেই স্ত্রীকে গুলি করে খুনের চেষ্টা করতে গিয়ে অনিচ্ছাকৃত খুন করে বসলেন পাশের বাড়ির কলেজ ছাত্রীকেই। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের নলহাটি এলাকায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার ৩ নম্বর ওয়ার্ডে। মৃত কলেজ ছাত্রীর নাম নিকিতা খাতুন। পাশের বাড়ির কলেজ ছাত্রীর সঙ্গে স্বামীর প্রেমের সম্পর্ক রয়েছে বলে অনেকদিন ধরেই সন্দেহ ছিল স্ত্রীর। বাড়ির ছাদ থেকে ওই পাশের বাড়ির কলেজ ছাত্রীর সঙ্গে প্রেম পর্ব চালাত স্বামী বিরু শেখ।

দীর্ঘদিন ধরেই সেই বিষয়ে অশান্তি চলছে। চুপি চুপি গিয়ে ছাদে পাশের বাড়ির কলেজ ছাত্রী নিকিতা খাতুনের সঙ্গে দেখা করতেন বিরু। যা হাতেনাতে ধরে ফেলতেই অশান্তির সৃষ্টি হয়। মঙ্গলবার সেই অশান্তির মাত্রা বাড়তে থাকে। মঙ্গলবার দুপুরে নিজের বাড়ির ছাদে অভিযুক্ত বিরু শেখের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। সেই সময় নিজের বাড়ির ছাদেই ওই কলেজ ছাত্রী ছিল। স্ত্রীয়ের সঙ্গে বিরুর ঝগড়া চরমে উঠতেই বন্দুক বের করে গুলি চালায়। সেই গুলি লাগে কলেজ ছাত্রী নিকিতা খাতুনের গায়ে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পলাতক অভিযুক্ত বিরু শেখ। নলহাটি থানার পুলিশ আটক করেছে বিরুর স্ত্রীকে। পুরো ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে নলহাটি থানার পুলিশ।

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে