‘হরমুজ প্রণালি দিয়ে এক লিটার তেলও পার হতে দেব না’, হুঙ্কার ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে অশান্তির কারণে বিশ্বের একাধিক দেশে শুরু হয়েছে গ্যাস ও জ্বালানি সঙ্কট। বিশ্বে জ্বালানির ২০ শতাংশ রপ্তানি হয় যে জলপথের মাধ্যমে সেই হরমুজ প্রণালি কব্জা করে রেখেছে ইরান। হামলার ভয়ে ওই পথে যাতায়াত করছে না কোনও তেলবাহী জাহাজ। আর এমন এক অচলাবস্থার মধ্যেই বুধবার (১১ মার্চ) ভয়ঙ্কর হুঙ্কার দিয়েছে ইরানের ‘খাতাম আল-আম্বিয়া’ সামরিক কমান্ড সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘হরমুজ প্রণালি দিয়ে ‘এক লিটার তেলও’ পার হতে দেবে না।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল ও আমেরিকার যৌথবাহিনী। ওই হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেইনি সহ দেশটির একাধিক শীর্ষ নেতা। ওই হামলার বদলা নিতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। এদিনই হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ আক্রান্ত হওয়ার পর ওমানের নৌবাহিনী আক্রান্ত জাহাজের নাবিকদের উদ্ধারের কাজ শুরু করেছে। ইতিমধ্যে ২৩ জন ক্রু সদস্যের মধ্যে ২০ জনকে উদ্ধার করেছে।

এমন অবস্থার মধ্যে নতুন করে হুঙ্কার ছেড়েছেন ইরানের ‘খাতাম আল-আম্বিয়া’ সামরিক কমান্ড সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি। তিনি বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের দিকে যাওয়া যে কোনও জাহাজ বা ট্যাংকার আমাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ধরা হবে। ইরানের পাল্টা আঘাত হানার নীতি এখন ‘শেষ হয়েছে’। তেহরানের বর্তমান নীতি হবে ‘আঘাতের বদলায় চরম আঘাত’। মধ্যপ্রাচ্যে অশান্তির কারণে বিশ্বজুড়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। আরও দুঃসংবাদ শোনার জন্য বিশ্ববাসীকে প্রস্তুত থাকতে বলেছেন জোলফাকারি। তেলের দাম নিয়ে হুঁশিয়ারি তিনি বলেন, “প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলারের জন্য প্রস্তুত হোন। কারণ তেলের দাম এই আঞ্চলিক নিরাপত্তার ওপর নির্ভরশীল, যেটিকে আপনারা (যুক্তরাষ্ট্র ও ইজরায়েল) অস্থিতিশীল করে তুলেছেন।”

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের