পুলিশি প্রহরায় কেরলের মন্দিরে মুসলিম প্রেমিককে বিয়ে কুম্ভমেলার ভাইরাল গার্ল মোনালিসার

তবে এখন তাঁকে নিয়ে নতুন খবর সামনে এসেছে। বিয়ে করেছেন মোনালিসা, তাঁর স্বামী ধর্মে মুসলিম।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশি প্রহরায় কেরলের মন্দিরে মুসলিম প্রেমিককে বিয়ে করলেন ‘কুম্ভমেলা’র ভাইরাল গার্ল মোনালিসা ভোঁসলে। ২০২৫ সালে মহাকুম্ভে মেলা বেচতে গিয়ে লাইমলাইটে উঠেছিলেন মধ্যপ্রদেশের ছোট্ট একটি গ্রামের মেয়ে মোনালিসা ভোঁসলে। আর কুম্ভে গিয়েই ভাইরাল হয়ে গিয়েছিলেন তিনি। তাঁর অসাধারণ কটা চোখ, গায়ের গড়ন, সুন্দর হাসি, সবটার জন্যে মূহুর্তেই ভাইরাল হয়ে গিয়েছিলেন তিনি। রাতারাতি খ্যাতি পেয়ে যান তিনি। বলিউডেও সুযোগ পেয়ে যান তিনি। পরিচালক সনোজ মিশ্রের আগামী ছবি ‘দ্য মণিপুর ডায়েরি’-তে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সঙ্গে একাধিক মিউজিক অ্যালবামেও কাজ করে ফেলেছেন। সুতরাং বলিউডে পরিচিতি পেয়ে গিয়েছেন তিনি। তবে এখন তাঁকে নিয়ে নতুন খবর সামনে এসেছে। বিয়ে করেছেন মোনালিসা, তাঁর স্বামী ধর্মে মুসলিম।

আজ, বুধবার পরিবারের আপত্তি নিয়েই কেরলের মন্দিরে বিয়ে সারলেন তিনি। মোনালিসার বাবা-মা যাতে তাঁর বিয়ে তে কোনরকম আঘাত না হানতে পারে, সেই কারণে কেরলের মন্দিরে পুলিশি পাহারায় বিয়ে সারলেন অভিনেত্রী। তিনি ১১ মার্চ একটি আন্তঃধর্মীয় অনুষ্ঠানে র মাধ্যমে তাঁর প্রেমিক ফরমান খানকে বিয়ে করেছে ন। জানা গিয়েছে, কেরলের তিরুঅনন্তপুরমের কাছে পুভারের অরুণানুর শ্রী নৈনার দেব মন্দিরে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। খবর অনুসারে, ইন্দোরের বাসিন্দা মোনালিসা এবং মহারাষ্ট্রের বাসিন্দা ফরমানের গত ছয় মাস আগে ফেসবুকের মাধ্যমে দেখা হয়েছিল। কিন্তু, মোনালিসার বাবা জয় সিংহ ভোঁসলে তাঁদের সম্পর্ক মেনে নেয়নি। যেহেতু মোনালিসা হিন্দু এবং ফরমান মুসলিম। তাঁরা ভিন্ন সম্প্রদায়ের। এমনকী মোনালিসা এমনটাও অভিযোগ করেছেন যে, তাঁর পরিবার দূরসম্পর্কিত একজন আত্মীয়ের সঙ্গে জোর পূর্বক তাঁর বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন। যে কারণে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। সম্প্রতি মোনালিসা পুভারে তাঁর প্রথম মালায়ালাম ছবি ‘নাগাম্মা’-এর শুটিং করছিলেন, তখনই তাঁর বাবা তাঁকে খুঁজে পান এবং জোর করে তাঁদের শহরে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই ঘটনার পর, মোনালিসা এবং তাঁর প্রেমিক ফরমান কেরলের রাজধানীর থাম্পানুর থানায় যোগাযোগ করেন, এবং পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

মোনালিসার অভিযোগ ভিত্তিতে তাঁর বাবাকে থানায় ডাকা হয়। এবং পুলিশ মোনালিসার পরিবার কে জানান যে, যেহেতু মোনালিসার বয়স ১৮ বছর হয়ে গিয়েছে। তাই সে কার সঙ্গে থাকবে, তা তাঁর সিদ্ধান্ত নেওয়ার আইনি অধিকার রয়েছে। এরপরে মোনালিসা তাঁর সঙ্গীর সঙ্গে পুলিশ স্টেশন ছেড়ে চলে যান এবং তাঁরা কেরলের একটি মন্দিরে বিয়ে করেন। যেহেতু তাঁর পরিবার তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন, সেই কারণে মোনালিসার বিয়েতে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছিল। এছাড়া কেরলের বেশ কয়েকজন সিপিএম নেতাও তাঁদের সমর্থন জানাতে মন্দিরে উপস্থিত হয়েছিলেন, যার মধ্যে কেরলের শিক্ষামন্ত্রী ভি. শিবানকুট্টিও ছিলেন, এমভি গোবিন্দন (সিপিআই(এম) রাজ্য সম্পাদক) এবং এএ রহিম (সংসদ সদস্য)ও উপস্থিত ছিলেন। সম্পূর্ণ হিন্দুমতে ফরমান মোনালিসাকে বিয়ে করেন। কনে সিঁদুরের সঙ্গে একটি উজ্জ্বল লাল শাড়িতে সুন্দর লাগছিল মোনালিসাকে, আর তাঁর বর একটি ঐতিহ্যবাহী সাদা শার্ট এবং পাজামা পরেছিলেন। সুতরাং তাঁদের বিয়ে হার মানবে সিনেমার গল্পকেও। 

 

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের