গোল পেলেন না মেসি, ন্যাশভিলে বিপক্ষে জয় হাতছাড়া হল মায়ামির

Share:

নিজস্ব প্রতিনিধি: মেসি মানেই তাঁর পায়ে গোল দেখার জন্য মুখিয়ে থাকেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। ন্যাশভিলে এসসি’র বিপক্ষে সর্বশেষ ছয় ম্যাচে করেছিলেন লিওনেল মেসি। কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলেন না এলএমটেন। মেসির গোলহীন থাকায় ইন্টার মায়ামিও গোলের দেখা পায়নি। ন্যাশভিলের সঙ্গে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে হ্যাভিয়ের মাশ্চারানোর দল। গোল করতে না পারায় মেসি ৮৯৯ গোলেই আটকে রইলেন।  

বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে ন্যাশভিলের মাঠে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হয় এই দুই দল। গোলশূন্য ড্র–তে ম্যাচটি শেষ হওয়ায় কোয়ার্টার ফাইনালে উঠবে কারা সেটা নির্ধারিত হবে মায়ামি-ন্যাশভিলের দ্বিতীয় লেগের ম্যাচে। সেই ম্যাচে মেসিরা ঘরের মাঠ ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে খেলবে একই প্রতিপক্ষের সঙ্গে। এদিনের খেলায় ন্যাশভিলের বিপক্ষে  মেসি একটি শট নিয়েছেন । তাঁর পাসের সফলতার হার ছিল ৭৯ শতাংশ। ৫৫তম মিনিটে  ন্যাশভিলের গোলরক্ষক ব্রুয়ান শোয়াক বাঁ দিক দিয়ে দৌড়ে এসে নেওয়া  মেসির শটটি দারুণভাবে ঠেকিয়ে দেন ।  

আরও পড়ুন: মিটল স্পন্সর সমস্যা, স্টার সিমেন্টের সঙ্গে চুক্তি আইএফএলের

দুই দলের কেউই গোল পায়নি। তবে  পজেশনে  মায়ামি আর আক্রমণে এগিয়ে ছিল ন্যাশভিলে। ৫৯ শতাংশ বল দখলে রেখে ৫টি শট নেয় মায়ামি, যার মাত্র একটি লক্ষ্যে ছিল।  ন্যাশভিলে ১১ শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে পারে। ৬৫তম মিনিটে সেরা সুযোগটি পায় ন্যাশভিলে। ক্রিস্টিয়ান এসপিনোজার কর্নার থেকে বল পেয়ে বক্সের ভেতর হেড নেন রিড বেকার-হোয়াইটিং। কিন্তু বল চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। তাই গোল হয়নি। 

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

পথ দুর্ঘটনায় প্রাণ হারানো জোতার স্মরণে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়