রান্নাঘরে জুতো পরে ঢোকেন? নিজের ভুলেই ডেকে আনছেন চরম দুর্ভাগ্য ও অর্থকষ্ট?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালিদের রান্নাঘর শুধু রান্নার জায়গা নয়, এটি অনেকের কাছে ‘অন্নপূর্ণার ঘর’। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এখানে দেবী অন্নপূর্ণার অধিষ্ঠান থাকে। তাই এই স্থানকে পরিষ্কার ও পবিত্র রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আধুনিক ব্যস্ত জীবনে অনেকেই অজান্তে জুতো বা চটি পরে রান্নাঘরে ঢুকে পড়েন। বাস্তু বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস শুধু অশুভ নয়, স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর হতে পারে।

১. বাস্তু অনুযায়ী নেতিবাচক প্রভাব

বাস্তুশাস্ত্র বলছে, রান্নাঘর ইতিবাচক শক্তির কেন্দ্র। জুতো বাইরে থেকে ধুলো, ময়লা ও নেতিবাচক শক্তি নিয়ে আসে। ফলে রান্নাঘরের পবিত্রতা নষ্ট হয় বলে মনে করা হয়।

২. সংসারে অশান্তির আশঙ্কা

অনেক বাস্তু বিশেষজ্ঞের মতে, রান্নাঘরের শুদ্ধতা নষ্ট হলে সংসারে অকারণ ঝগড়া, মানসিক অস্থিরতা বা সম্পর্কের টানাপোড়েন বাড়তে পারে।

৩. আর্থিক সমস্যার সম্ভাবনা

বিশ্বাস অনুযায়ী, রান্নাঘরে অপবিত্রতা থাকলে ‘লক্ষ্মী বিয়োগ’ হতে পারে। অর্থাৎ আয় থাকলেও অকারণে খরচ বাড়তে পারে এবং অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে।

৪. বাস্তু তত্ত্বের ভারসাম্য নষ্ট

রান্নাঘর ‘অগ্নি তত্ত্ব’-এর প্রতীক। অন্যদিকে জুতো ‘পৃথিবী তত্ত্ব’-এর ভারী শলি বহন করে। এই দুই শক্তির সংঘাতে বাস্তুগত ভারসাম্য নষ্ট হতে পারে বলে মনে করা হয়।

৫. স্বাস্থ্যঝুঁকি বাড়ে

বিজ্ঞান বলছে, জুতোর তলায় অসংখ্য ব্যাকটেরিয়া ও জীবাণু থাকে। রান্নাঘরের মেঝেতে তা ছড়িয়ে পড়লে খাবারের মাধ্যমে শরীরে ঢুকে ডায়রিয়া, টাইফয়েড বা পেটের সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। তাই বিশেষজ্ঞদের মতে, রান্নাঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে জুতো বা চটি পরে সেখানে না ঢোকাই সবচেয়ে ভালো অভ্যাস। পরিষ্কার ও স্বাস্থ্যকর রান্নাঘরই একটি সুখী পরিবারের ভিত্তি।

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার