Loading live market data...
Loading active stocks...
Connecting...

দীর্ঘ অপেক্ষার অবসান, দেশে ফিরছেন ভারতে আটকে থাকা দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ শেষের আগেই ভারত ছাড়াড় কথা ছিল দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান অশান্তির কারণে বিমান পরিষেবা বন্ধ থাকায় আটকে পড়েছিলেন একাধিক টিমের খেলোয়াড় ও দলের সদস্যরা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ভারতে থেকে নিজেদের দেশে ফিরছে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। যাবতীয় জটিলতা কাটিয়ে  নিজ নিজ দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)  এই খবর নিশ্চিত করেছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) আইসিসি ঘোষণা করেছে, গত ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ আফ্রিকার ২৯ জন সদস্য এবং ওয়েস্ট ইন্ডিজের ১৬ জন সদস্য  আলাদা বিমানে তাদের দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।  এই সফরের মাধ্যমে  টুর্নামেন্ট শেষে ভারতে থাকা সমস্ত খেলোয়াড় এবং কর্মীদের নিরাপদে  ফেরানো হয়েছে।  ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার হামলার পর থেকেই বিশ্বব্যাপী বিমান ভ্রমণ ব্যাহত  হয়েছিল। অনেক বিমান রুট পরিবর্তন করতে হয়েছিল, যার ফলে খেলা থেকে বিদায় নিলেও নিজেদের দেশে ফিরতে পারেননি।  এই পরিস্থিতিতে, খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের নিরাপদে বাড়ি পাঠানো আইসিসির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তবে সব পরিস্থিতি সামলে খেলোয়াড়দের নিরাপদে তাঁদের দেশে ফেরাতে সক্ষম হয়েছে । 

আরও পড়ুন: মন্ধানার সঙ্গে গোয়েন্‌কার দলে খেলবেন বাংলার রিচা, কত টাকায় তাঁকে কিনল ম্যাঞ্চেস্টার?

আইসিসি জানিয়েছে যে তাদের অপারেশন এবং লজিস্টিক টিমগুলি এই সময়ে  অক্লান্ত পরিশ্রম করেছে। বিভিন্ন সরকার, বিমান সংস্থা, চার্টার ফ্লাইট সরবরাহকারী, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সদস্য ক্রিকেট বোর্ডের সাথে সমাধান খুঁজে বের করার জন্য সহযোগিতা করেছে। আগেই আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছিল খেলোয়াড় ও তাঁদের দলের সদস্যদের নিরাপত্তাই  সবকিছুর আগে।   ক্রিকেট সাউথ আফ্রিকা, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এবং উভয় দলের খেলোয়াড় ও কর্মীদের এই প্রক্রিয়া জুড়ে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে আইসিসি। এমনকি এটাও জানিয়েছে যে, এই পুরো অভিযানের সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল সমস্ত খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের নিরাপদে বাড়ি পাঠানো, যা অবশেষে সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের তাদের শেষ ম্যাচ  ১ মার্চ খেলেছিল। ভারতের কাছে হারার পর তাঁদের  তাৎক্ষণিকভাবে দেশে ফিরে যাওয়ার কথা ছিল। তবে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা সমস্ত পরিকল্পনা বদলে দেয়। ওয়েস্ট ইন্ডিজের  হেড কোচ ড্যারেন স্যামি তখন প্রকাশ্যে  অসন্তোষ প্রকাশ করেন। স্যামি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট শেয়ার করেন। স্যামি  লিখেছিলেন, “আমি শুধু বাড়ি যেতে চাই। অন্তত আমাকে একটি আপডেট দিন, কিছু বলুন। আজ, আগামীকাল, পরের সপ্তাহে। পাঁচ দিন হয়ে গেছে।”  অবশেষে তারা সকলেই স্বস্তির নিশ্বাস ফেলেছে। 

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর

কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দুর পরেই মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?

দীর্ঘ ২০ বছর পর ফের অরুণাচল অভয়ারণ্যে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার