Loading live market data...
Loading active stocks...
Connecting...

ঋতুস্রাবকালীন ছুটির আবেদন খারিজ, গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ সাম্প্রতিক সময়ে সর্বস্তরে মেয়েদের উপস্থিতি দেখা যাচ্ছে।গৃহস্থালি কাজ থেকে শুরু করে শিক্ষা, সেনাবাহিনী, সরকারি ও বেসরকারি চাকরি, এমনকি বিমান চালনার মতো ক্ষেত্রেও মহিলারা সমান দক্ষতার সঙ্গে কাজ করছেন। তবে ঋতুস্রাবকালীন সময়ে নারীদের জন্য বিশেষ ছুটি থাকা উচিত কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। অনেকের মতে, মাসিকের কয়েকটি দিনের শারীরিক সমস্যাকে সামনে এনে নারীদের কর্মদক্ষতাকে ছোট করে দেখানো হতে পারে, আবার অন্যদের দাবি এই সময়ে ছুটি দেওয়া জরুরি। এই বিতর্কের মধ্যেই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে দেশের সর্বোচ্চ আদালত। শুক্রবার এক শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেন, আইনের মাধ্যমে মাসিকের ছুটি বাধ্যতামূলক করা হলে তা নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে উল্টো প্রভাব ফেলতে পারে। তাঁর মতে, অনেক নিয়োগকর্তা তখন নারী কর্মী নিয়োগে অনীহা দেখাতে পারেন, যা দীর্ঘমেয়াদে কর্মক্ষেত্রে লিঙ্গসমতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

এই মন্তব্য উঠে আসে এক জনস্বার্থ মামলার শুনানিতে, যেখানে আবেদনকারী দেশের বিভিন্ন রাজ্যকে নির্দেশ দেওয়ার দাবি জানান- যেন ছাত্রছাত্রী ও কর্মজীবী নারীদের জন্য ঋতুস্রাবকালীন ছুটির নিয়ম তৈরি করা হয়। আবেদনকারীর দাবি ছিল, মাসিকের সময় অনেক নারী শারীরিক অস্বস্তি ও স্বাস্থ্যজনিত সমস্যার সম্মুখীন হন। তাই এই সময়টায় বিশেষ ছুটির সুযোগ থাকলে তা তাদের স্বাস্থ্য ও কাজের ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে। তবে প্রধান বিচারপতি বলেন, সচেতনতা বৃদ্ধি ও সংবেদনশীলতা গড়ে তোলা জরুরি হলেও আইন করে বিষয়টি বাধ্যতামূলক করা হলে উল্টো মানসিক প্রভাবও তৈরি হতে পারে। এতে অনেকেই মনে করতে পারেন, নারীরা পুরুষদের তুলনায় কর্মক্ষেত্রে কম সক্ষম- যা সমাজে ভুল ধারণা তৈরি করতে পারে।

শুনানির সময় সিনিয়র আইনজীবী এম আর শামশাদ জানান, ইতিমধ্যেই কিছু রাজ্য ও বেসরকারি সংস্থা স্বেচ্ছায় মাসিকের ছুটি চালু করেছে। উদাহরণ হিসেবে তিনি কেরলের রাজ্য বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের জন্য দেওয়া ঋতুস্রাবকালীন ছুটির প্রসঙ্গ তোলেন, যা পিনারাই বিজয়ান সরকারের উদ্যোগে চালু হয়েছিল।উল্লেখ্য, এর আগেও আদালত মাসিক স্বাস্থ্যকে নারীদের জীবন, মর্যাদা ও শিক্ষার অধিকারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে সরকারগুলিকে স্যানিটারি ন্যাপকিন, পৃথক শৌচাগার এবং মাসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির নির্দেশও দেওয়া হয়েছে।

‘আমদানি করা পণ্যের ব্যবহার কমান, অনলাইন ক্লাস ফিরুক স্কুল-কলেজে,’ দেশবাসীকে বার্তা মোদির

অতিরিক্ত ফাইবারও হতে পারে ক্ষতিকর! নতুন ডায়েট ট্রেন্ড নিয়ে সতর্ক করছে চিকিৎসকমহল

‘রাজা শিবাজী’-র শুটিংয়ের সময় দিশার গলা টিপে ধরেছিলেন সঞ্জয় দত্ত, তারপর…

যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

ঝোড়ো ব্যাটিং প্রিয়াংশ-শ্রেয়সের, দিল্লিকে ২১১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

মুখ্যসচিব পদে এলেন মনোজ কুমার আগরওয়াল

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে