ইরানের ক্ষেপণাস্ত্রের নিখুঁত লক্ষ্যভেদে কি সরাসরি সাহায্য করছে চিন? তুঙ্গে বিতর্ক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গোয়েন্দা বিশ্লেষকদের একাংশের মতে, আমেরিকা ও ইজরায়েলের সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলার ক্ষেত্রে ইরান সম্ভবত চিনের উন্নত স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করছে। বিশেষ করে চিনের বাইদু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ব্যবহারের ফলে ইরানের ক্ষেপণাস্ত্র আগের তুলনায় অনেক বেশি নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে পারছে বলে ধারণা করা হচ্ছে। এই তথ্য সামনে এসেছে আল জাজিরার একটি প্রতিবেদনে।  

ফ্রান্সের প্রাক্তন বৈদেশিক গোয়েন্দা প্রধান অ্যালেন জুলিয়েট একটি পডকাস্টে বলেন, গত বছরের সংঘাতের তুলনায় এবার ইরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাঁর মতে, এই উন্নতির পেছনে চিনের স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। 

আরও পড়ুন: ঋতুস্রাবকালীন ছুটির আবেদন খারিজ, গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

গত ২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইজরায়েলের হামলার পাল্টা জবাব হিসেবে ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। এসব হামলায় ইজরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলিকেও লক্ষ্যবস্তু করা হয়। যদিও অনেক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা সম্ভব হয়েছে, তবু কয়েকটি লক্ষ্যভেদ করে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনাও ঘটেছে। 

বিশ্লেষকদের মতে, অতীতে ইরানের সামরিক বাহিনী মূলত মার্কিন গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস প্রযুক্তির উপর নির্ভর করত। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকা চাইলে জিপিএস সিগন্যাল বন্ধ বা বিঘ্নিত করতে পারে। সেই কারণেই ইরান বিকল্প প্রযুক্তি ব্যবহারের পথ খুঁজতে শুরু করে। এই প্রেক্ষাপটে চিন ২০২০ সালে তাদের নতুন প্রজন্মের স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা চালু করে, যা জিপিএসের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হয়। বেইজিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ব্যবস্থার উদ্বোধন করেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। 

এই সিস্টেমের একটি বড় বৈশিষ্ট্য হলো এর স্যাটেলাইট নেটওয়ার্কের বিস্তৃতি। যেখানে জিপিএস ব্যবস্থায় ২৪টি স্যাটেলাইট রয়েছে, সেখানে চিনের এই ব্যবস্থায় প্রায় ৪৫টি স্যাটেলাইট কাজ করে। এছাড়া বিশ্বে ব্যবহৃত অন্যান্য স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থার মধ্যে রয়েছে রাশিয়ার গ্লোনেস এবং ইউরোপীয় ইউনিয়নের গ্যালিলিও। বিশেষজ্ঞদের মতে, স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করলে ক্ষেপণাস্ত্রের লক্ষ্য নির্ধারণ অনেক বেশি নিখুঁত হয়। সাধারণত ক্ষেপণাস্ত্র প্রথমে নেভিগেশন সিস্টেমের মাধ্যমে নির্ধারিত পথে এগোয় এবং পরে স্যাটেলাইট সিগন্যালের সাহায্যে লক্ষ্যবস্তুর অবস্থান আরও নির্ভুলভাবে নির্ধারণ করে।

চিন-ইরান সম্পর্ক বিশ্লেষক থিও নেনচিনি জানান, ২০১৫ সালেই ইরান তাদের সামরিক পরিকাঠামোয় বাইদু প্রযুক্তি ব্যবহারের জন্য একটি স্মারক স্বাক্ষর করেছিল। পরে ২০২১ সালে চিন-ইরানের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির পর এই প্রযুক্তির ব্যবহার আরও দ্রুত বৃদ্ধি পায়। সেই সময় থেকেই ইরান ধীরে ধীরে জিপিএসের পরিবর্তে বাইদু ব্যবস্থার দিকে ঝুঁকতে শুরু করে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন পরিচালনায় তা যুক্ত করে।  

বিশ্লেষকদের মতে, বাইদু ব্যবস্থার নির্ভুলতা এক মিটারেরও কম হতে পারে। ফলে এটি শুধু লক্ষ্য নির্ধারণেই নয়, আকাশে উড়ন্ত ক্ষেপণাস্ত্র বা ড্রোনের গতিপথ মাঝপথে সংশোধন করতেও সক্ষম। এছাড়া এই ব্যবস্থায় উন্নত যোগাযোগ সুবিধা রয়েছে, যার মাধ্যমে প্রায় ২ হাজার কিলোমিটার দূর থেকেও ক্ষেপণাস্ত্র বা ড্রোনের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব। এর ফলে প্রয়োজনে লক্ষ্যবস্তু পরিবর্তন করাও তুলনামূলক সহজ হয়ে যায়।

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

খেলা শেষ হতেই ইরানকে আমেরিকা ছাড়ার নির্দেশ, ক্ষোভ উগরে যা বললেন কোচ

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি

পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

কাজ বন্ধ রেখে পুরসভার গেটে ধর্না, বেতন চেয়ে সরব সাফাই কর্মীরা

প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে জড়াল অভিষেকের নাম, FIR দায়ের ববির

২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী

মাছের ভেড়ি দখল ঘিরে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা

মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন