ওমানে ইরানি ড্রোন হামলায় নিহত ২ ভারতীয়, আহত ১০

ওমানে ড্রোন হামলায় নিহত ২ ভারতীয়। সেখানকার শিল্পাঞ্চলে হামলা চালানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করল নয়াদিল্লি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওমানে ড্রোন হামলায় নিহত ২ ভারতীয়। সেখানকার শিল্পাঞ্চলে হামলা চালানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করল নয়াদিল্লি। শুধু তা-ই নয়, এই হামলায় আরও ১০ জন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের (উপসাগরীয়) যুগ্মসচিব অসীম মহাজন জানিয়েছেন, ‘আহতদের মধ্যে পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকি পাঁচ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।’ হামলাটি, ওমানের মাস্কাট থেকে ২০০ কিলোমিটার দূরে সোহার শহরে হয়েছে। টানা ১৪ দিনের ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য। পাল্টাপাল্টি হামলা চালিয়েই যাচ্ছে ইরান বনাম ইজরায়েল-আমেরিকা। যে হামলায় এখনও পর্যন্ত ইরানের ১২০০ জনেরও বেশি নাগরিক মারা গিয়েছেন। পাশাপাশি কয়েকজন মার্কিন সেনাও নিহত হয়েছেন। পশ্চিম এশিয়া জুড়ে ইজরায়েল ও আমেরিকার সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালাচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ পড়েছে ভারতেও। তেল-জ্বালানির অভাবে খাওয়া-দাওয়া বন্ধ হয়েছে। গ্যাসের দাম অত্যধিক বেড়েছে। ওমানেও হামলা চালাচ্ছে ইরান।

শুক্রবার ওমানের সোহার শহরে ড্রোন হামলায় দুই ভারতীয় নিহত হয়েছেন এবং আহত ১১ জনের মধ্যে ১০ জন ভারতীয় রয়েছেন। আহতদের সহায়তা করার জন্য ভারতীয় কর্তৃপক্ষ স্থানীয় কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছে। মৃতদের দেশে ফিরিয়ে আনা হবে। সরকার উপসাগরীয় অঞ্চলে ভারতীয়দের নিরাপত্তার উপর জোর দিয়েছে। কারণ সেখানে প্রায় এক কোটি ভারতীয় নাগরিক বসবাস করেন। সেখানে নানা পেশায় কাজ করেন। ভীত না হওয়ার আশ্বাস দিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ‘যুদ্ধের আবহে ভারত পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন এবং এই অঞ্চলে ভারতীয়দের নিরাপত্তার পাশাপাশি জ্বালানি পরিবহন রুটের নিরাপত্তা নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছে।’

ইরানে থাকা প্রায় ১৭০ জন ভারতীয় নাগরিক সম্প্রতি স্থল সীমান্ত অতিক্রম করে আর্মেনিয়ায় প্রবেশ করেছেন এবং তাঁদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যেই ভারতে ফিরে এসেছেন। অন্যদিকে জাহাজ চলাচল মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, বর্তমানে হরমুজ প্রণালীর পশ্চিমে ২৪টি ভারতীয় পতাকাবাহী জাহাজ রয়েছে, যার মধ্যে ৬৭৭ জন ভারতীয় নাবিক রয়েছেন। আর পূর্বে তিনটি জাহাজ রয়েছে, যার মধ্যে ৭৬ জন ভারতীয় নাবিক রয়েছেন। উপসাগরীয় অঞ্চল জুড়ে, প্রায় ২৩,০০০ ভারতীয় নাবিক বাণিজ্যিক জাহাজে কাজ করছেন। কর্তৃপক্ষ এই অঞ্চলের সমস্ত জাহাজের উপর সক্রিয়ভাবে নজর রাখছে। তবে ইরাকের বসরার কাছে হামলার পর সাফেসি বিষ্ণু জাহাজের ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের