ইরানের পাশে দাঁড়াল চিন, বড় পদক্ষেপ বেজিংয়ের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দুই সপ্তাহের বেশি সময় পেরিয়ে গিয়েছে। এখনও ইরান-আমেরিকা-ইজরায়েলের যুদ্ধ থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। যত সময় যাচ্ছে ততই পরিস্থিতি জটিল হচ্ছে। এই আবহে শুক্রবার চিন জানিয়েছে যে তারা ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলায় নিহত শিক্ষার্থীদের জন্য জরুরি সহায়তা হিসেবে ২ লক্ষ ডলার  দেবে। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র গুও ​​জিয়াকুন  সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন।  ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে সাম্প্রতিক হামলায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায়  গভীর শোক প্রকাশ চিন। সেই সঙ্গেই মৃত পড়ুয়াদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। 

গুও ​​জিয়াকুন বলেছেন, ‘স্কুলে হামলা এবং সাধারণ মানুষের ক্ষতি আন্তর্জাতিক মানবিক আইনকে গুরুতরভাবে লঙ্ঘন করে এবং মানবতা ও  বিবেকের মৌলিক সীমা অতিক্রম করেছে।” তিনি আরও জানান,  চিনের রেড ক্রস সোসাইটি ইরানে নিহতদের পরিবারকে সহায়তা দিতে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটিকে ২ লাখ মার্কিন ডলারের জরুরি   সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, “মানবিক চেতনায় চীন প্রয়োজনীয় সহায়তা দিয়ে ইরানের জনগণকে এই সংকট কাটিয়ে উঠতে সহযোগিতা অব্যাহত রাখবে। নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা রইল।”  মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে চিন যে গভীরভাবে উদ্বিগ্ন সেটাও জানিয়েছেন গুও ​​জিয়াকুন ।  তার মতে, ‘সব দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে এবং কোনোভাবেই তা লঙ্ঘন করা উচিত নয়। সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সংলাপে ফিরতে হবে এবং সংঘাত যেন আরও ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে হবে।’ 

আরও পড়ুন: ট্রাম্প ঘনিষ্ঠ উপদেষ্টার ভিসা বাতিল করল ব্রাজিল, কূটনৈতিক টানাপোড়েন তুঙ্গে

 প্রসঙ্গত, ১ মার্চ জাতিসংঘের এক বিবৃতি অনুসারে জানা গিয়েছে, দক্ষিণ ইরানের মিনাবে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৫০ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে বলে মনে করা হচ্ছে। স্কুলে হামলার জন্য ইরান  আমেরিকা ও ইজরায়েলকে দায়ী করেছে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে যে তারা এই ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে, অন্যদিকে ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা ওই এলাকায় কোনও আইডিএফ অভিযান সম্পর্কে কিছুই জানে না। জানিয়ে রাখা ভালো, ইজরায়েল-আমেরিকার যৌথ হামলায় ইরানে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হয়েছে। সাম্প্রতিক এ আগ্রাসনে  ইরানে আরও ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। 

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের