রোদের তাপে কালো হচ্ছে পায়ের পাতা-গোড়ালি? এই উপায়ে কড়া দাগ দূর করুন

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনে দিনে বাড়ছে সূর্যের তাপ। রোদ বাড়ছে বলে তো আর অফিস কাজকর্ম থেমে থাকবে না। যারা অফিস যাতায়াত করেন বা প্রতিদিন কোনও না কোনও কাজে বের হন তাঁদের শরীরে ট্যান বেশি পরে। এমন সময়ে মুখের হাতের যত্ন নেন অনেকেই কিন্তু পায়ের যত্ন কি নেন? উত্তরটা ‘না’  হবে। কিন্তু হাত-মুখের মতো পায়ের যত্ন নেওয়া জরুরি। তাই পায়ের পাতা-গোড়ালির কড়া কালো দাগ করতে বেশ কিছু নিয়ম মানলেই হবে কেল্লাফতে। কীভাবে নেবেন ঘরোয়া জিনিস দিয়ে যত্ন জেনে নিন… 

টক দই 

অনেকেই বাড়ি ফিরে সাবান দিয়ে হাত-পা পরিষ্কার করেন। কিন্তু  এত কিছুর পরেও অজস্র মৃত কোষ ও ময়লা  থেকে যায়।  তাই স্নানের আগে  টকদই মেখে রাখুন।  টকদইয়ের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড  মৃত কোষের স্তর পরিষ্কার করে । পায়ে টকদই মেখে ১০ মিনিট  রেখে স্নান সেরে নিন। টানা ১ মাস এই  টক দই মাখলে কালো ছোপ ধীরে ধীরে দূর হয়ে যাবে। 

বেকিং সোডা

বেকিং সোডা ত্বকের কড়া দাগ তুলতেও  দারুণ উপযোগী।  বেকিং সোডা এবং জল একসঙ্গে মিশিয়ে  স্নানের আগে সেটি পায়ে মেখে নিন। মিনিট পনেরো রেখে পা ভালো করে ধুয়ে নিন। সপ্তাহে দু’দিন করুন এই কাজ, দেখবেন কালচে দাগ উঠে গিয়েছে। 

 হলুদও

হলুদ গুঁড়োর সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে পায়ে এই পেস্টটা লাগিয়ে  ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন এই মিশ্রণটি ব্যবহার করলেই দাগ দূর যাবে।

 টম্যাটোর রস

টম্যাটোর মধ্যে থাকা ভিটামিন সি দাগছোপ পরিষ্কার করতে সাহায্য করে। টম্যাটোর রসের সঙ্গে দুধের সর মিশিয়ে ব্যবহার করুন। ২ চামচ দুধের সরের সঙ্গে ১ চামচ টম্যাটোর রস মিশিয়ে   মিশ্রণটি পায়ে মেখে আধ ঘণ্টা পরে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন এটা ব্যবহার করতে পারেন।

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু