নারী নিরাপত্তায় মিথ্যে তথ্য ছড়িয়েছেন প্রধানমন্ত্রী, পর্দাফাঁস করল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ব্রিগেড সমাবেশ থেকে নারী নিরাপত্তার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলায় নারী নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারকে বেনজির আক্রমণ করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই রাজ্যে নারীদের সুরক্ষা নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। শনিবার তাঁর বক্তব্যে উঠে আসে সন্দেশখালি, আরজি কর হাসপাতালের মতো ঘটনা। এমনকী রাজ্যে মহিলারা সুরক্ষিত নন বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রীর মিথ্যাচার সামনে নিয়ে এল তৃণমূল কংগ্রেস।

এদিকে আজ, রবিবার প্রধানমন্ত্রীর মিথ্যাচার ফাঁস করতে এক্স হ্যান্ডেলে তথ্য পরিসংখ্যান পেশ করল তৃণমূল কংগ্রেস। ঠিক কী বলেছিলেন প্রধানমন্ত্রী?‌ নরেন্দ্র মোদি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা থেকে গতকাল বলেছিলেন, ‘‌নির্মম সরকার ধর্ষকদের আশ্রয় দেয়। অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে। সন্দেশখালি, আরজি কর হাসপাতালের ঘটনা ভোলেনি বাংলার মানুষ। অপরাধীদের আড়াল করা হচ্ছে।’‌ আর তৃণমূল কংগ্রেস তথ্য দিয়ে লিখল, ‘‌যখনই
নরেন্দ্র মোদি বাংলায় আসেন, তিনি নারী নিরাপত্তা নিয়ে ভুয়ো খবর ছড়ান। কিন্তু তথ্য প্রচারের চেয়ে বেশি জোরে চিৎকার করে ওঠে।’‌

 

অন্যদিকে ‘বিদায় ব্যোমকেশ’ ছবিতে ঈশান মিত্রের গাওয়া গান ছিল প্রিয় মানুষের ঘরমুখি হওয়ার আকুতি। গানের লাইনটি ছিল—‘‌বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে’‌। আর বাংলায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বিঁধেছেন শাসকদলকে। প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল, ‘‌বাংলায় মেয়েদের আজ বলতে হয়, ‘বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে। এই অন্ধকার ঘোচাতেই ভরসা রাখতে হবে ‘মোদি কি গ্যারান্টি’র উপর।’ আর তৃণমূল কী তথ্য দিচ্ছে?‌ আজ এক্স পোস্টে ঘাসফুল শিবির লিখেছে, ‘‌এনসিআরবি রিপোর্টের তথ্য সত্য প্রকাশ করে: বিজেপি শাসিত রাজ্যগুলি মহিলাদের জন্য নরকগৃহ।’‌

এছাড়া প্রধানমন্ত্রীর অভিযোগ ছিল, অপরাধীদের আড়াল করাই এই রাজ্যের সরকারের কাছে সহজাত হয়ে দাঁড়িয়েছে। তাঁর কথায়, ‘‌গুন্ডা–মাফিয়াদের নিজের দলে টেনে নিয়েছে তৃণমূল। অপরাধীদের বাঁচানোর পূর্ণ চেষ্টা করা হয় এখানে।’‌ কিন্তু বাস্তব পরিস্থিতি কী?‌ তৃণমূল কংগ্রেস এক্স পোস্টে এনসিআরবি রিপোর্ট তুলে ধরে লিখেছে, ‘‌দেশের রাজধানী দিল্লি—ধর্ষণের রাজধানী, প্রতি লক্ষ জনসংখ্যায় ২,১০০ টিরও বেশি অপরাধ। উত্তরপ্রদেশ— দেশে নারীর বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ সংখ্যা। মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র—অন্তর্ধান ও নারী নিখোঁজের ক্ষেত্রে শীর্ষস্থানে। তবুও মোদিজি বাংলায় বক্তৃতা দেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, কলকাতাকে ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। এটিই আসল নারী নিরাপত্তা, জুমলা নয়, ভুয়ো বক্তৃতা নয়।’‌ হাথরাস, উন্নাও, কাঠুয়া, লখিমপুর খেরি এবং বিলকিস বানোর ঘটনা এক্ষেত্রে প্রাসঙ্গিক।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে