আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্বাচন আগেই উত্তপ্ত হাড়োয়া, তৃণমূল- আইএসএফ সংঘর্ষে আহত একাধিক

নিজস্ব প্রতিনিধিঃ  উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার জ্যাঙাল আটি এলাকায় রবিবার রাজনৈতিক সংঘর্ষকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনায় পঞ্চায়েত সদস্য সহ উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে এলাকায় দুই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। অভিযোগ, আইএসএফ সমর্থিত কিছু কর্মী এলাকায় উত্তেজনা সৃষ্টি করে এবং এক কিশোরকে মারধর করে। ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য সিরাজুল মোল্লা ঘটনাস্থলে পৌঁছন। অভিযোগ, সেখানে পৌঁছতেই তার উপর হামলা চালানো হয়। কোদালের বাঁট দিয়ে তাকে আঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে তার মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর জখম হন। এই ঘটনার জেরে এলাকায় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে দুই দলের কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগও সামনে এসেছে। সংঘর্ষে দুই পক্ষের মিলিয়ে অন্তত পাঁচ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বর্তমানে এলাকায় পুলিশ টহলদারি বাড়ানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ