কাদের হাতে উঠবে অস্কার? অপেক্ষার প্রহর গোনা শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯৮তম আসর বসতে চলেছে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। আজ রবিবার (১৫ মার্চ) সন্ধ্যার (ভারতীয় সময় সোমবার ভোর সাড়ে চারটে) ওই  জমকালো আসরের অপেক্ষায় এখন  গোটা বিশ্ব। কার-কার হাতে উঠবে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে অভিজাত পুরস্কার তা জানতে মুখিয়ে অনেকেই।  অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জনপ্রিয় মার্কিন কমেডিয়ান কোনান ও’ ব্রায়েন। ৬২ বছর বয়সী ও’ব্রায়েন পাঁচবার কৌতুকাভিনেতা। এনিয়ে দুবার অস্কার অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেলেন তিনি। ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলসে পৌঁছে গিয়েছেন পুরস্কারের জন্য মনোনীতরা।

চলতি বছরের মনোনয়নের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে হরর ঘরানার সিনেমা ‘সিনার্স’। ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে এটি একক কোনও চলচ্চিত্র হিসেবে নতুন রেকর্ড গড়েছে। এর বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, যা পেয়েছে ১৩টি মনোনয়ন। এছাড়া ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘মার্টি সুপ্রিম’, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ও ‘হ্যামনেট’-সহ বেশ কয়েকটি সিনেমা গুরুত্বপূর্ণ বিভাগে লড়াইয়ে রয়েছে।

সেরা অভিনেতার বিভাগেও চলছে জোর টক্কর। টিমোথি শ্যালামে, লিওনার্দো ডিক্যাপ্রিও এবং মাইকেল বি. জর্ডানের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে সেরা অভিনেত্রীর দৌড়ে এগিয়ে আছেন আইরিশ অভিনেত্রী জেসি বাকলি, যিনি ‘হ্যামনেট’ সিনেমায় অভিনয়ের জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন।

 

বিশ্লেষকদের মতে, এবারের অস্কার সাম্প্রতিক সময়ের সবচেয়ে চমকপ্রদ আসরগুলোর একটি হতে পারে। শেষ পর্যন্ত কারা সেরার মুকুট পরবেন, সেটাই এখন দেখার অপেক্ষা।

 

IPL ফাইনালের আগে উদযাপন নিয়ে কড়া বার্তা বেঙ্গালুরু পুলিশের, জারি বিশেষ নির্দেশিকা

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার