হরমুজ পেরিয়ে ৪৭ হাজার মেট্রিক টন LPG নিয়ে গুজরাত বন্দরে পৌঁছল নন্দাদেবী

শিবালিকের পর এলপিজি নিয়ে গুজরাত বন্দরে পৌঁছল নন্দাদেবী ট্যাঙ্কার। এলপিজি গ্যাস সঙ্কটের মধ্যে এটি নিঃসন্দেহে দেশবাসীর জন্যে বড় খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিবালিকের পর এলপিজি নিয়ে গুজরাত বন্দরে পৌঁছল নন্দাদেবী ট্যাঙ্কার। এলপিজি গ্যাস সঙ্কটের মধ্যে এটি নিঃসন্দেহে দেশবাসীর জন্যে বড় খবর। জানা গিয়েছে, প্রায় ৪৭,০০০ মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বহনকারী এটি তৃতীয় ট্যাঙ্কার, যেটি ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করে নিরাপদে গুজরাতের ভাদিন বন্দরে পৌঁছল। এর আগে গতকাল (১৬ মার্চ) বিকেলে এলপিজি নিয়ে ভারতে ঢুকেছে শিবালিক গ্যাস ট্যাঙ্কার। সুতরাং গ্যাস সঙ্কটের মধ্যে এটি ভারতবাসীর জন্যে সুখবর। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর যৌথভাবে হামলা চালায় ইজরায়েল আমেরিকা। যার ফলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই-সহ ১২০০ জনের মৃত্যু হয়। এরপর থেকেই প্রতিশোধ তুলতে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন-ইজরায়েলের সামরিক ঘাঁটিগুলিতে আক্রমণ চালায় ইরান। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চলছেই। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী আটকে দিয়েছে ইরান, যেটি ইরানের সামরিক বাহিনী নিয়ন্ত্রণ করে।

যেখান দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ তেল-গ্যাসবাহী ট্যাঙ্কার পরিবাহিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের উপর বদলা নিতে ইরান হরমুজ প্রণালী আটকে দিয়েছে। যার ফলে হরমুজ প্রণালীর চারপাশে আটকে পড়েছে ৬১১ জন নাবিক নিয়ে প্রায় ২২ টি ভারতের পতাকাবাহী তেল-গ্যাস ট্যাঙ্কার। তার আঁচ পড়েছে দেশবাসীর হেঁসেলে। গ্যাস সঙ্কট দেখা দিয়েছে, গ্যাসের দাম বেড়ে গিয়েছে। এর মধ্যেই একের পর এক তেল গ্যাস ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করে ভারতে ঢুকছে। সেই কারণেই নন্দাদেবী ট্যাঙ্কারের ভারতে প্রবেশ, নিঃসন্দেহে দেশবাসীর জন্যে বড় খবর। এর আগে, সংঘাতপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রমকারী প্রথম এলপিজি ট্যাঙ্কার ‘শিবালিক’ গুজরাতের মুন্দ্রা বন্দরে পৌঁছেছিল। উল্লেখ্য, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী দুটি ভারতীয় পতাকাবাহী জাহাজকেই হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এদের মধ্যে একটি শিবালিক অন্যটি হল নন্দা দেবী। নন্দা দেবী জাহাজের চিফ অফিসার জানিয়েছেন, ‘বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রক এবং শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে নিরাপদে নন্দাদেবী দেশে ফিরেছে। হরমুজ প্রণালী অতিক্রম করার জন্য ভারতীয় ও ইরানি নৌবাহিনী প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে। বিশ্বব্যাপী সংকটের মধ্যে ৪৭,০০০ মেট্রিক টন এলপিজি এখন ভারতে সরবরাহ হবে। হরমুজ প্রণালী অতিক্রমের এই অভিযানে যারা জড়িত ছিলেন, আমি তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমরা ভবিষ্যতেও এলপিজি সরবরাহ অব্যাহত রাখব।’

সোমবার, প্রায় ৪০,০০০ মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বহনকারী ভারতীয় এলপিজি বাহক ‘শিবালিক’ গুজরাতের মুন্দ্রা বন্দরে পৌঁছেছিল। এর মধ্যে ২০,০০০ মেট্রিক টন মুন্দ্রায় মুক্তি করা হয়েছে এবং বাকি ২৬,০০০ মেট্রিক টন ম্যাঙ্গালোরে পাঠানোর কথা রয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রায় ৮১,০০০ টন মুরবান অপরিশোধিত তেল নিয়ে যাত্রা করা ভারতীয় পতাকাবাহী জাহাজ ‘জাগ লাডকি’-ও নিরাপদে ভারতের পথে রয়েছে। পারস্য উপসাগরীয় এলাকায় থাকা সমস্ত ভারতীয় নাবিক নিরাপদ আছেন এবং গত ২৪ ঘণ্টায় কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ফলস্বরূপ, পারস্য উপসাগরে এখন মোট ৬১১ জন নাবিকসহ ২২টি ভারতীয় পতাকাবাহী জাহাজ আটকে রয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের