বহরমপুরে ফের নাড়ুগোপালেই আস্থা ঘাসফুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে মাত্র কয়েক ঘণ্টা আগে। আর তার রেশ কাটতে না কাটতেই নির্বাচনী ময়দানে নেমে পড়লেন বহরমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়(Narugopal Mukhopadhay)। মঙ্গলবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত তালিকা প্রকাশের পরেই উল্লাসে মেতে ওঠে সমর্থকরা। উল্লাস আর আবির খেলার মাঝেই কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে নামলেন নাড়ুবাবু। তবে কেবল জনসংযোগ নয়, একেবারে কোমর বেঁধে দেওয়াল লিখনেও হাত লাগালেন তিনি। তৃণমূল প্রার্থী নাড়ু গোপাল মুখোপাধ্যায় দাবি করেন, বিগত করোনা কাল থেকে শুরু করে সব সময় তিনি মানুষের পাশে থেকেছেন। বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বহরমপুরের উন্নয়ন নিয়ে দাবি পেশ করেছেন। গত ৫ বছর আগে নির্বাচনে তিনি দ্বিতীয় স্থানে থেকে পরাজিত হয়েছিলেন। কিন্তু তারপরেও তিনি রাজনীতির ময়দান থেকে হারিয়ে যাননি। তাই দল আবার তার ওপরই ভরসা রেখেছে।

মঙ্গলবার ভোটার প্রার্থী তালিকা প্রকাশ করে মহিলা ক্ষমতায়নের ওপরে ফের জোর দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,আসন্ন বিধানসভা নির্বাচনে ঘোষিত ২৯১ প্রার্থী তালিকায় এবারের টিকিট পেয়েছেন ৫২ জন মহিলা। আগেরবার ৩৮ জন মহিলা বিধায়ক ছিলেন। এবার সেই জায়গায় মহিলা প্রার্থীর সংখ্যা বেড়েছে। বরাবরই নারীর ক্ষমতায়নের ওপর জোর দিয়ে থাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাই মঙ্গলবার এর প্রার্থী তালিকায় প্রমাণ করলেন তিনি।আসন্ন বিধানসভা নির্বাচনে তারই প্রতিচ্ছবি দেখতে পাওয়া গেল। এই বছরে অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়িয়েছেন তিনি। ৫০০ টাকা করে এই প্রকল্পের জন্য বাড়িয়েছেন। বরাবরই তিনি মহিলাদের বিশেষ নজরে দেখে থাকেন। যেকোনো প্রতিবাদেও সিংহভাগে দেখতে পাওয়া যায় তার সঙ্গেই মহিলাদের। প্রার্থী তালিকাতে সেই ছবি স্পষ্ট। এবারের নির্বাচনে টিকিট পেয়েছেন ৫২ জন মহিলা। ৯৫ জন তপসিলি প্রার্থী রয়েছেন। পাশাপাশি টিকিট পেয়েছেন ৪৭ জন সংখ্যালঘু প্রার্থী।

এদিন প্রার্থী তালিকা ঘোষণা করতে এসে প্রথমেই ভিকট্রি সাইন দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভোটে তার জয় নিশ্চিত এমনই আত্মবিশ্বাস চোখে মুখে ফুটে উঠেছে এই দিন। রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে নেতাজি সুভাষ চন্দ্র বসু,রাজা রামমোহন রায় ,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ সকল মনীষীদের স্মরণ করে এদিন প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। পাশাপাশি বিজেপি এবং কমিশনকে নিশানাও বানিয়েছেন তিনি। বলেছেন বিজেপির আড়ালে থেকে কমিশন খেলছে। এখন কিছু অশান্তি হলে তার দায় বিজেপি এবং কমিশনের। বাঙালির অস্মিতা রক্ষার লড়াই এটা। এই লড়াইয়ে জিতবে বাঙালি। তিনি স্পষ্ট বলেন, ২২৬ এর বেশি আসনে জয় পাবে তৃণমূল। নেত্রীর স্লোগান হল….ভোট ফর তৃণমূল। নো ভোট ফর বিজেপি।

‘খ্রিস্টানদের সংখ্যা বাড়াতে বেশি করে সন্তান জন্ম দিন,’ মার্কিনিদের পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক