ইরান যুদ্ধের বিরোধিতা করে ইস্তফা দিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে ঘরে-বাইরে প্রচণ্ড চাপের মধ্যে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি দখল করতে বন্ধু দেশগুলির কাছে যুদ্ধজাহাজ পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন তিনি। সেই অনুরোধ প্রত্যাখান করেছে বন্ধু দেশগুলো। এবার ইরান যুদ্ধের বিরোধিতা করে ইস্তফা দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাস বিরোধী কেন্দ্রের পরিচালক জোসেফ কেন্ট। আর ওই ইস্তফার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে।ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ট্রাম্প প্রশাসনের কোনও শীর্ষ আধিকারিক মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে ইস্তফা দিলেন।

গত ২৮ ফেব্রুয়ারি আচমকাই ইরানে হামলা চালায় আমেরিকা ও ইজরায়েলের সেনাবাহিনী। গত ১৮ দিন ধরে চলছে ভীষণ যুদ্ধ। মার্কিন বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেইনি সহ একাধিক সামরিক কমান্ডার প্রাণ হারিয়েছেন। শুধু তাই নয়, ইরানের কয়েক হাজার বেসামরিক ও সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে মার্কিন ও ইজরায়েলি সেনা। দুই হাজারের মতো নিরীহ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। তার মধ্যে দক্ষিণ ইরানের মিনাব শহরে এক প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন সেনার ফেলা বোমার আঘাতে প্রাণ হারিয়েছেন ১৮০ জন পড়ুয়া। মার্কিন হামলার বদলা নিতে ইজরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। এমনকি হরমুজ প্রণালি দিয়ে বিদেশি জাহাজের চলাচলের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে। যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। অপরিশোধিত তেলের দাম হু-হু করে বাড়তে শুরু করেছে।

ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ যখন ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে ঠিক তখনই ট্রাম্পকে বিড়ম্বনায় ফেলে ইস্তফা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাস বিরোধী কেন্দ্রের পরিচালক জোসেফ কেন্ট।  প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠানো ইস্তফাপত্রের প্রতিলিপি সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে পোস্ট করেছেন তিনি। ওই চিঠিতে কেন্ট লিখেছেন, ‘আমি বিবেকের তাড়নায় ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে সমর্থন করতে পারি না। ইরান আমাদের দেশের জন্য কোনও হুমকি নয় এবং এটা স্পষ্ট যে ইজরায়েল ও তার শক্তিশালী লবির চাপে আমরা এই যুদ্ধ শুরু করেছি।”

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের