‘ও আসছে…’ IPL শুরুর আগে তারকা ক্রিকেটারের যোগ দেওয়ার খবর দিল RCB

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আর ১০ দিন পরেই রয়েছে চলতি বছরের আইপিএলের প্রথম ম্যাচ। দলগুলি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে অনুশীলন। মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ইতিমধ্যেই যোগ দিয়েছেন রোহিত শর্মা। আর এবার নিজের টিম আরসিবিতে (RCB) যোগ দিলেন বিরাট কোহলি। তাঁর সঙ্গেই দলে যোগ দিয়েছেন ভুবনেশ্বর কুমার ও দেবদত্ত পাডিক্কাল। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নিজেদের হোম গ্রাউন্ডে সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) বিপক্ষে আরসিবি খেলা শুরু করবে।

গত মরশুমে বিরাট কোহলির টিম আইসিবি চ্যাম্পিয়ন হয়েছিল। চলতি বছরেও উইমেন্স প্রিমিয়ার লিগেও ট্রফি জিতেছে আরসিবি। পুরুষরাও সেই জয়ের ধারা অব্যহত রাখতে চাইবে। এক্স হ্যান্ডেলের একটি পোস্টে আরসিবি বিরাটের দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। যার ক্যাপশনে লেখা হয়েছে, “ওকে না দেখেই… জেনে রাখুন যে ও আসছে! ক্যালেন্ডার দেখুন। ইঙ্গিত পাওয়া যাবে।”

বিরাটের দলের যোগ দেওয়ার খবরে উচ্ছ্বাসিত ক্রিকেট মহল। অনেকেই বলছেন রাজা তাঁর রাজ্যে ফিরেছেন তার লক্ষণ সত্যিই দেখা যাচ্ছিল। আরসিবির পোস্টে দেখা গিয়েছে একটি ট্র্যাফিক সিগন্যালে বিরাটের জার্সি নম্বর, ১৮, প্রদর্শিত হচ্ছে এবং ভক্তদেরও বিরাটের সঙ্গে ছবি তোলার সুযোগের জন্য দৌড়াতে দেখা যাচ্ছিল।

আরও পড়ুন: আরসিবির পর বিক্রির পথে IPL-এর আরও এক চ্যাম্পিয়ন দল, নিলামে যোগ দিল বড় বড় সংস্থা

বিরাট কোহলি আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। এবার তিনি আরও বেশি স্বাধীনতা ও নির্ভীকতার সঙ্গে খেলবেন। গত মৌসুমে আহমেদাবাদে পাঞ্জাব কিংসকে (পিবিকেএস) হারিয়ে ট্রফি জয়ের স্বপ্ন পূরণ করেছেন। বর্তমানে ২৬৭ ম্যাচে আটটি শতরান ও ৬৩টি অর্ধশতরান সহ ৮,৬৬১ রান করা বিরাট আইপিএলের ইতিহাসে ৯,০০০ রানের মাইলফলকে পৌঁছানো প্রথম খেলোয়াড় হওয়ার লক্ষ্যও খেলতে নামবেন। আইপিএল এবং বর্তমানে বিলুপ্ত হওয়া চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি মিলিয়ে আরসিবি-র হয়ে ২৮২ ম্যাচে ৯,০৮৫ রান করা বিরাট, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কোনো একটি আইপিএল দলের হয়ে ১০,০০০ রান করা প্রথম খেলোয়াড় হতে আর মাত্র কয়েক হাত দূরে রয়েছেন।

.

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে