Loading live market data...
Loading active stocks...
Connecting...

আরসিবির পর বিক্রির পথে IPL-এর আরও এক চ্যাম্পিয়ন দল, নিলামে যোগ দিল বড় বড় সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হতে চলেছে আইপিএল। সেই আবহেই সামনে আসছে একের পর এক চমকে দেওয়ার মতো খবর। আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বিক্রির প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। যদি আরও একটি প্রতিবেদনের তথ্য সত্যি হয় তাহলে আরসিবির পর বিক্রি হতে চলেছে আরও এক ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস। এই সংস্থার শেয়ার কেনার জন্য দুটি বড় সংস্থা একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে বলে জানা গিয়েছে।

২০০৮ সালের আইপিএল চ্যাম্পিয়নরা বছরের পর বছর ধরে নিজেদের সামর্থ্যের চেয়ে ভালো খেলার জন্য খ্যাতি অর্জন করেছে। ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী মনোজ বাদলে রয়্যালসের প্রধান মালিক। মানি কন্ট্রোল-এর একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, বিশ্বব্যাপী জনপ্রিয় ইস্পাত সংস্থা আর্সেলর মিত্তালের সিইও আদিত্য মিত্তালের নেতৃত্বাধীন প্রোমোটার পরিবার আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি কিনে নেওয়ার বিষয়টি খতিয়ে দেখছে। এর ফলে তারা আদিত্য বিড়লা গ্রুপ-ডেভিড ব্লিটজার কনসোর্টিয়াম এবং যৌথভাবে দরপত্র জমা দিতে আসা অন্যান্য আগ্রহী পক্ষগুলোর মুখোমুখি হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, “একটি কনসোর্টিয়ামের অংশ হিসেবে এনবিএ দল বস্টন সেলটিক্সে অংশীদারিত্ব কেনার পর, মিত্তাল পরিবার ভারতের একটি মূল্যবান সম্পদ কিনে তাদের ক্রীড়া পোর্টফোলিওকে আরও শক্তিশালী করতে আগ্রহী এবং তারা এটিকে একটি ভালো সুযোগ বলে মনে করছে। একটি গোষ্ঠী হিসেবে তারা এই ক্ষেত্রটি নিয়ে বেশ আশাবাদী।” প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, আরও দুজন ব্যক্তি এই খবরটি নিশ্চিত করেছেন।  সূত্রে খবর বিষয়টি গুরুত্ব সহকারে দেখার পর রাজস্থান রয়্যালসের জন্য বাধ্যতামূলক দরপত্র জমা দেওয়ার সময়সীমা ১৭ই মার্চ ভোরে শেষ হয়ে  গিয়েছে।  প্রায় চারটি পক্ষ প্রস্তাব জমা দিয়েছে। যদিও  রাজস্থান রয়্যালস বা আর্সেলর মিত্তালের পক্ষ থেকে এই বিষয়ে কোনও  প্রতিক্রিয়া মেলেনি । 

আরও পড়ুন: বিক্রি হয়ে যাচ্ছে কোহলিদের RCB, দাম শুনলে চোখ কপালে উঠবে

সংবাদমাধ্যমের একাধিক রিপোর্ট অনুযায়ী, রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই ফ্র্যাঞ্চাইজিটি কেনার দৌড়ে এখন মূলত দুই পক্ষ এগিয়ে রয়েছে। এর মধ্যে একটি হল সুইডেনের প্রাইভেট ইকুইটি সংস্থা ইকিউটি (EQT), যারা বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে প্রতিযোগিতায় রয়েছে একটি কনসোর্টিয়াম, যেখানে রয়েছেন মণিপাল হাসপাতালের কর্ণধার রঞ্জন পাই, মার্কিন বিনিয়োগ সংস্থা কোলবার্গ ক্রাভিস রবার্টস অ্যান্ড কোং (KKR) এবং সিঙ্গাপুরের বিনিয়োগ সংস্থা টেমাসেকে প্রথমে একাধিক সংস্থা ও বিনিয়োগকারী এই ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ দেখালেও পরে অনেকে দৌড় থেকে সরে দাঁড়ান। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ইংল্যান্ডের ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড-এর সহ-মালিক গ্লেজার পরিবার এবং ভারতের শিল্পপতি আদার পুনাওয়ালা। জানা গিয়েছে, গ্লেজাররা প্রায় ১.৮ বিলিয়ন ডলারের প্রস্তাব দিলেও EQT সেই অঙ্ক বাড়িয়ে প্রায় ২ বিলিয়ন ডলারের কাছাকাছি নিয়ে যায়। ফলে আরসিবি বিক্রির সম্ভাব্য মূল্য দাঁড়াতে পারে প্রায় ২ বিলিয়ন ডলার।

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

‘আমার কাছে তুমিই দুর্গা, তুমিই লক্ষ্মী’, মাতৃদিবসে মা তনুজাকে নিয়ে সুন্দর পোস্ট কাজলের

মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ৭ আমলাকে নিয়োগ করা হল, জারি হল বিজ্ঞপ্তি

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

মমতা সরকারের পতনে ১৪ বছর পর নিজের চুল, দাড়ি কাটলেন প্রৌঢ় আশুতোষ

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ

মাত্র ৭ ঘন্টায় পক প্রণালী পার করে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া আফরিন

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌