আনন্দ বদলে গেল বিষাদে, ঈদের ছুটিতে বাড়ি ফিরতে গিয়ে লঞ্চের ধাক্কায় মৃত্যু দু’জনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এক নিমিষেই আনন্দ বদলে গেল বিষাদে। ঈদের ছুটি উপলক্ষে বাড়ি ফিরছিলেন ওরা। ঘুণাক্ষরেও টের পাননি যাত্রাপথে ও‍ৎ পেতে রয়েছে সাক্ষা‍ৎ মৃত্যুদূত। বুধবার ঢাকা সদর লঞ্চঘাটে লঞ্চের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে দু’জনের। গুরুতর জখম হয়েছেন আরও দুজন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। সম্ভবত লঞ্চের ধাক্কায় তারা জলে পড়ে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঈদের ছুটিতে বাড়ি ফিরতে সদর লঞ্চঘাটে ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার যাত্রী। বিকেল পাঁচটা নাগাদ কেরানীগঞ্জ থেকে ট্রলারে আসা কয়েকজন যাত্রী ঢাকা-ইলিশা (ভোলা) রুটে চলা একটি লঞ্চের পিছন দিক থেকে উঠতে যান। সেই সময় জাকির সম্রাট-৩ লঞ্চটি পিছনের দিকে যেতে গিয়ে ট্রলারে ধাক্কা দেয়। পরে দ্রুত টার্মিনাল ছেড়ে যায় লঞ্চটি। দুই লঞ্চের চাপায় একজন যাত্রীর পা টুকরো হয়ে কেটে যায়। আরেকজন যাত্রী পিষ্ট হয়ে জলে পড়ে যান। ট্রলার যখন লঞ্চের নিচে পড়ে, তখন সাত থেকে আটজন যাত্রী ছিল। যখন লঞ্চের নিচ থেকে ট্রলার বের হয়, তখন কোনও যাত্রী ছিল না। তারা কোথায় গেল জানা যায়নি।

দুর্ঘটনার পর সদরঘাটে সাধারণ যাত্রীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। তবে পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। তবে অন্যান্য বারের মতো এবারেও ঈদের ছুটিতে বাড়ি ফিরতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছে সাধারন মানুষকে। বিভিন্ন সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। বাসের টিকিট নিয়ে চলছে চরম কালোবাজারি। আসল ভাড়ার চেয়ে ২-৩ গুন চড়া দামে টিকিট কিনতে হচ্ছে বাড়িমুখো সাধারণ মানুষকে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই