‘‌গতবারের থেকেও বিপুল ভোটে জয়ী হবে তৃণমূল’‌, প্রচারে প্রত্যয়ী নতুন প্রার্থী তন্ময়

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে শহর থেকে জেলাজুড়ে প্রচারে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। বামফ্রন্টের আমল থেকে শ্রীরামপুর বিধানসভার মানুষ ভরসা রেখেছেন তৃণমূল কংগ্রেসের উপর। আর তাই এবার শ্রীরামপুর থেকে তৃণমূলের এই বছর নতুন প্রার্থী করা হয়েছে তন্ময় ঘোষকে। নামপ্রকাশের পরই তিনি প্রচারে নেমে পড়লেন। প্রথম দিন তিনি মূলত দলের দায়িত্বশীল নেতা– কর্মীদের সঙ্গে আলোচনা করলেন।

এদিকে শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর ছেলে এবার প্রার্থী হয়েছেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে। নাম—শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবীও। আর শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে তন্ময় ঘোষকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। শ্রীরামপুরের মায়া ভবনে এবং রিষড়া ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় সভাঘরে আয়োজিত দুটি কর্মীসভায় বিপুল উচ্ছ্বাস ধরা পড়ল কর্মীদের মধ্যে। আবেগে উচ্ছ্বাসে ভেসে গেলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী। তিনি বলেন, ‘‌যে ভালবাসা পেলাম তাতে এবারেও এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস গতবারের থেকেও বিপুল ভোটে জয়ী হবে। মানুষ বিজেপির মিথ্যে চালাকি ধরে ফেলেছে। তৃণমূল কংগ্রেস বিগত বছরগুলিতে কী কাজ করেছে মানুষের জন্য সেটা পাঁচালির মাধ্যমে মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছে। কিন্তু গত ১০ বছরে বিজেপি লিখিত আকারে দেখাতে পারবে না তারা কী কাজ করেছে।’‌

অন্যদিকে এখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন তৃণমূল প্রার্থী। মানুষের কাছ থেকে নানা পরামর্শ শুনেছেন তিনি। আর তারপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তন্ময় ঘোষের বক্তব্য, ‘‌আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার জেরে বিজেপির গাত্রদাহ হয়েছে। তারা বলে বেড়াচ্ছে ভোটের সময় কোনও মহিলাকে ভোট দিতে দেওয়া যাবে না। এই হচ্ছে নারী বিদ্বেষী বিজেপি। বীরভূমের সোনালি বিবি, যাদের পরিবার ২০০ বছর ধরে বাংলায় বসবাস করছেন সেই সোনালি বিবিকে এখান থেকে বাংলাদেশি রোহিঙ্গা আখ্যা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হল।’‌

তাছাড়া তন্ময় ঘোষের প্রথম দিনের কর্মীসভায় বিধানসভা কেন্দ্রের সমস্ত নেতৃত্ব উপস্থিত ছিলেন—শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা, রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র, উত্তম নাগ জাহিদ হাসান খান, শ্রীরামপুরের চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষকুমার সিং–সহ শ্রীরামপুর এবং রিষড়া পুরসভার সমস্ত সদস্য এবং তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা। এখানেই তন্ময়ের কথায়, ‘‌একজন অন্তঃসত্ত্বা মহিলা সোনালি বিবি কী নিদারুণ কষ্টের মধ্যে তাঁকে মাতৃত্বকালীন অবস্থায় বাংলাদেশের জেলে কাটাতে হয়েছিল তা সবাই শুনেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় তিনি এদেশে ফিরে এলেন। বিজেপি এসবের জবাব পাবে।’‌

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩