মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ১১টি আকাশসীমা এড়ানোর নির্দেশ ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা যুদ্ধ পরিস্থিতির জেরে বড় সতর্কতা জারি করল ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA)। সংস্থার তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশপথ বেসামরিক বিমান চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই ভারতীয় বিমান সংস্থাগুলিকে আপাতত ওই অঞ্চল দিয়ে উড়ান না চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

ডিজিসিএর নির্দেশ অনুযায়ী, মোট ১১টি দেশের আকাশসীমাকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই তালিকায় রয়েছে ইরান, ইজরায়েল, লেবানন, সৌদি আরব, বাহরিন, ওমান, ইরাক, জর্ডন, সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই), কাতার এবং কুয়েত। এই দেশগুলির আকাশসীমায় সব উচ্চতাতেই উড়ান এড়িয়ে চলতে বলা হয়েছে ভারতীয় বিমান সংস্থাগুলিকে। আপাতত আগামী ২৮ মার্চ পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে, তবে পরিস্থিতি অনুযায়ী আগেই তা পরিবর্তন করা হতে পারে বলে জানানো হয়েছে।

ডিজিসিএ আরও জানিয়েছে, সম্প্রতি আমেরিকা ও ইজরায়েলের পক্ষ থেকে ইরানের অভ্যন্তরে সামরিক হামলার ঘটনার পর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এর জেরে ইরানের তরফেও পাল্টা পদক্ষেপের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে ওই অঞ্চলে সামরিক তৎপরতা বাড়তে পারে এবং তা বেসামরিক বিমান চলাচলের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া সৌদি আরব ও ওমানের আকাশসীমায় উড়ানের ক্ষেত্রে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে ৩২ হাজার ফুটের নিচে বিমান চালানো যাবে না বলে জানানো হয়েছে। পাইলট ও বিমান সংস্থাগুলিকে নিয়মিতভাবে নতুন নোটাম (NOTAM) বা আকাশপথ সংক্রান্ত সতর্কবার্তার উপর নজর রাখার নির্দেশও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক উড়ান পরিচালনায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ডিজিসিএ।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই