আদর্শ আচরণবিধির মধ্যেই শহরে উদ্ধার ২৫ লক্ষ টাকা, ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই রাজ্যে লাগু হয়েছে আদর্শ আচরণ বিধি। এই পরিস্থিতিতেই নিউটাউন সিটি সেন্টারের কাছে একটি অ্যাপ ক্যাব থেকে উদ্ধার ২৫ লক্ষ টাকা। বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে এই টাকা। এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সুরেশ ঠাকুর।

জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে টাকা পাচার করা হচ্ছে। খবর পেয়েই বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশ শুক্রবার সকাল থেকে নিউটাউন সিটি সেন্টারের কাছে ওৎ পেতে ছিল। অ্যাপক্যাবটি দেখে সন্দেহ হয় পুলিশের। সেটিকে আটকে তল্লাশি চালানো হয়। তল্লাশই চালানোর সময়ে ডিকি থেকে বেরিয়ে আসে ২৫ লক্ষ টাকা। গাড়িতে থাকা ব্যক্তি গুজরাটের বাসিন্দা বলে জানা গিয়েছে। কলকাতার বড়বাজার থেকে এই টাকা নিয়ে আসা হচ্ছিল নিউটাউনে। বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশের যৌথ অভিযানে গাড়িটিকে আটক করে। এই টাকা কোথায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা চলছিল, ধৃতের কাছ থেকে জানার চেষ্টা চলছে।

ভোটের আবহে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভিন রাজ্য থেকে হাওয়ালার মাধ্যমে নগদ টাকা ঢুকতে শুরু করেছে বাংলায়। সড়কপথে বা ট্রেনে এই টাকার রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। গোয়েন্দা সূত্রে খবর, ভোটমুখী বাংলায় অশান্তি ছড়াতেই ভিন রাজ্য থেকে এই টাকা ঢোকানো হচ্ছে। তবে কারা এই কাজ করছে সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। মূলত রাজস্থান, দিল্লি, উত্তর প্রদেশ, গুজরাট থেকে এই নগদ টাকা।  বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই টাকা। শুক্রবারের উদ্ধার হওয়া টাকা সেই হাওয়ালার মাধ্যমে এসেছে কিনা তার তদন্ত শুরু হয়েছে। 

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর