কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলা, আংশিক উৎপাদন বন্ধের ঘোষণা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের অস্থিরতার আবহে কুয়েতের গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াল বিশ্বজুড়ে। শুক্রবার ভোরে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ মিনা আল-আহমাদি শোধনাগারকে লক্ষ্য করে একাধিক ড্রোন আঘাত হানে। কুয়েতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানিয়েছে, এই হামলার জেরে শোধনাগারের কয়েকটি ইউনিটে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে শোধনাগারের একটি বড় অংশের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি, যা কিছুটা স্বস্তির।

হামলার পরপরই দমকল বাহিনী ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, ড্রোন হামলায় নির্দিষ্ট কিছু উৎপাদন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি ইউনিটে আগুন লাগার পরই জরুরি প্রোটোকল মেনে দ্রুত আংশিক শাটডাউন করা হয়, যাতে বড় ধরনের বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতি এড়ানো যায়।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ১১টি আকাশসীমা এড়ানোর নির্দেশ ভারতের

বর্তমানে বিশেষজ্ঞ দলগুলি আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকা ইউনিটগুলি চালু করা হবে না বলে জানানো হয়েছে। একইসঙ্গে নিরাপত্তা জোরদার করতে শোধনাগার এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী এবং হামলার উৎস জানতে তদন্ত শুরু হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশ কুয়েতের এই প্রধান শোধনাগারে হামলার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের প্রেক্ষিতে এ ধরনের হামলা জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।

যদিও এই হামলার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত কুয়েত সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি, তবে সতর্কতা হিসেবে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র ও স্থাপনাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো আরও বড় ঝুঁকির মুখে পড়ল বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই