মানসিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে ক্ষতিকর ইনস্টাগ্রাম! কারণ জানলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার মানুষের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে-এমনটাই উঠে এসেছে একটি সাম্প্রতিক গবেষণায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিং রিসার্চ সেন্টারের গবেষণায় বলা হয়েছে, ইনস্টাগ্রাম, এক্স (টুইটার) এবং টিকটকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি মানসিক স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর হতে পারে। এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের একটি অংশে।

গবেষণায় দেখা গিয়েছে, এই ধরনের প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে এমন কনটেন্ট দেখা যায়, যা ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। তুলনামূলকভাবে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ব্যবহারে মানসিক স্বাস্থ্যের উপর কম ক্ষতিকর প্রভাব পড়ে। বিশেষ করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মস্তিষ্কে সবচেয়ে কম নেতিবাচক প্রভাব দেখা যায় এবং মানসিক সমস্যাও তুলনামূলকভাবে কম হয়।অন্যদিকে ইনস্টাগ্রাম, এক্স ও টিকটকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করলে আনন্দের অনুভূতি কমে যায় এবং মানসিক চাপ বাড়তে পারে। গবেষকদের মতে, এই ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে অনেক সময় মানুষের জীবনযাত্রার মানও কমে যেতে পারে। লাতিন আমেরিকার প্রায় ১৭টি দেশে এই সমীক্ষা চালানো হয়। গবেষণায় দেখা গেছে, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো অ্যাপে ইনফ্লুয়েন্সারদের তৈরি কনটেন্টের প্রভাব অনেক বেশি। সেই কনটেন্টের কারণেই অনেক সময় ব্যবহারকারীরা নিজেদের জীবনের সঙ্গে তুলনা করতে শুরু করেন, যা মানসিক অস্বস্তি ও হতাশা বাড়াতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহার করলে ‘ডুম স্ক্রোলিং’ বা লাগাতার স্ক্রল করার প্রবণতা তৈরি হয়, যা উদ্বেগ ও মানসিক চাপ বাড়ায়। তাই মানসিক স্বাস্থ্য ভালো রাখতে দিনে সীমিত সময়-এক থেকে দুই ঘণ্টার বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর