সরকারি দেওয়ালে শাসকদলের লিখন, বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণগঞ্জ: সরকারি দেওয়ালে শাসকদলের লিখন । বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব বিজেপি।নির্বাচনী দামামা বাজতেই নদিয়ার কৃষ্ণগঞ্জে আদর্শ আচরণবিধি (MCC) লঙ্ঘন করার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। সরকারি দেওয়ালে প্রার্থীর সমর্থনে লিখনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধী শিবির।নির্বাচন ঘোষণা হওয়ার পরেই কৃষ্ণগঞ্জ বিডিও অফিসের(Krishnaganj BDO Office) নির্দেশে রাস্তার দুই ধারের সমস্ত রাজনৈতিক পতাকা, ব্যানার ও ফেস্টুন সরানোর কাজ শুরু হয়।

কিন্তু অভিযোগ উঠেছে, কৃষ্ণগঞ্জের কৃষক বাজারের বিপরীতে শিবনিবাস বাসস্ট্যান্ডের সরকারি দেওয়ালে শাসকদলের প্রার্থীর সমর্থনে করা লিখনটি মোছা হয়নি। যেখানে সমস্ত দলের প্রচার সামগ্রী সরানো হচ্ছে, সেখানে সরকারি দেওয়ালে এই লিখন ‘অক্ষত’ থাকা নিয়ে স্থানীয়দের মধ্যে বিস্ময় সৃষ্টি হয়েছে।যদিও এই বিষয়ে বিডিও অফিস বা নির্বাচন কমিশনের স্থানীয় আধিকারিকদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি।জেলা কনভেনার অমিত প্রামাণিক কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “নির্বাচন কমিশনের কর্মীরা এখনো শাসকদলের হয়ে কাজ করছেন।

আমাদের পতাকা দ্রুত খোলা হলেও, বাসস্ট্যান্ডের ওই দেওয়াল লিখন প্রশাসনের চোখে পড়ছে না কেন?” তিনি অবিলম্বে এই প্রচার মুছে ফেলার দাবি জানিয়েছেন।প্রত্যক্ষদর্শী বিক্রম বিশ্বাস ও স্থানীয় বাসিন্দা শিবনাথ মুখার্জি জানিয়েছেন, তাঁরা আগে কখনো সরকারি দেওয়ালে এভাবে প্রচার দেখেননি। প্রশাসনের উচিত অবিলম্বে এটি মুছে ফেলে নিরপেক্ষতা বজায় রাখা। যদি স্থানীয় প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা না করে তাহলে নির্বাচন কমিশনের কাছে লিখিত নালিশ জানাবে বিরোধীদল বিজেপি।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা