রানাঘাটে জেলা পার্টি অফিসে চেয়ার ভেঙে , টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মী- সমর্থকদের

Share:

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: চেয়ার ভাঙচুর করে বিজেপি কর্মীদের বিক্ষোভ। প্রার্থী বদলের দাবিতে রানাঘাট জেলা পার্টি অফিসে মতুয়া সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে বিক্ষোভ রানাঘাট উত্তর-পূর্ব এবং রানাঘাট দক্ষিণের বিজেপি কর্মী সমর্থকদের একাংশের। কৃষ্ণগঞ্জে(Krishnaganj) বিজেপি প্রার্থী বদলের দাবিতে, রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ মতুয়া সম্প্রদায়ের মানুষজন এবং বিজেপি কর্মী সমর্থকদের একাংশের।নদিয়ার কৃষ্ণগঞ্জে চৌগাছা কালী মন্দির(Chougacha Kali Temple) সংলগ্ন এলাকায় টায়ার জ্বালিয়ে প্রার্থী বদলের দাবি তুলে সরব মতুয়া সম্প্রদায় এবং বিজেপি কর্মী- সমর্থকদের একাংশ। তাদের দাবি, বিধানসভা ক্ষেত্রে বিধানসভার বাইরের প্রার্থী দাঁড় করানো হয়েছে। প্রসঙ্গত দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি সুকান্ত বিশ্বাসের নাম বিজেপি প্রার্থী হিসেবে এসেছে ।

আর সেখানেই তাদের আপত্তি। সে কারণেই এবার প্রার্থী বদলের দাবিতে শনিবার বিকেলে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নেমেছেন শতাধিক মতুয়া সম্প্রদায় এবং বিজেপি কর্মী সমর্থকরা।রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী অসীম বিশ্বাসের প্রার্থী পদ বাতিলের দাবিতে রানাঘাট দক্ষিন সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ের সামনে প্রার্থী তালিকা প্রকাশের পর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি করেছিল বিজেপি কর্মী সমর্থকরা। এদিন নদিয়ার রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার কামালপুর, দত্তফুলিয়া, হিজুলি এলাকার অঞ্চলের একাধিক বিজেপি কর্মী সমর্থকরা হাতে দলীয় পতাকা নিয়ে জেলা পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান ।তাদের দাবি ছিল অবিলম্বে এই দুর্নীতিবাজ এবং তোলাবাজ প্রার্থীকে পাল্টাতে হবে। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন এবং নির্দল প্রার্থীও দাঁড় করাতে পারেন দলের বিরুদ্ধে গিয়ে।

এরপরই শনিবার ঈদের দিন জেলা পার্টি অফিসে এসে মতুয়া(Matua) সম্প্রদায়ের লোকজনদের নিয়ে তুমুল বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। প্রকাশ্যে কার্যালয় ভিতর থেকে চেয়ার নিয়ে এসে ভাঙচুর করা হয়। শুধু জেলায় নয় সল্টলেকে বিজেপির দফতরের বাইরে শুক্রবার বিকেলের পর এবং শনিবার দফায় দফায় বিজেপি দলের বিভিন্ন বিধানসভার কর্মী- সমর্থকরা এসে পর পর বিক্ষোভ দেখান। তাদের শান্ত করতে হিমসিম খেতে হয় রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। বিক্ষোভকারীদের আঙুল তুলে শাসানি দেন বলে অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য