‘শুধু শত্রুদের জন্য বন্ধ হরমুজ প্রণালি’, ট্রাম্পের ৪৮ ঘণ্টার সময়সীমার পাল্টা জবাব ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত থাকায় বন্ধ রয়েছে হরমুজ প্রণালি। এই রাস্তা দিয়েই বিশ্বজুড়ে ২০ শতাংশ তেল সরবরাহ হয়। সেই রাস্তা মাত্র কয়েকটি দেশ ছাড়া বাকিদের জন্য সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে। এতেই বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে হরমুজের দরজা খুলে দেওয়ার জন্য ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তা না হলে ফল ভালো হবে না বলেও চরম হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিয়েছে ইরান। তারা সাফ জানিয়ে দিয়েছে ইয়াদের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালির দরজা শত্রুদের জন্য বন্ধই থাকবে।  

অপরিশোধিত তেল নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই রবিবার ইরান জানিয়েছে যে, হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে তবে তা কেবল ‘ইসলামি প্রজাতন্ত্রের শত্রুদের’ জন্যই বন্ধ। ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানান, বিদেশি জাহাজগুলো যদি ‘নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক’ ব্যবস্থার জন্য ইরানি কর্তৃপক্ষের  সঙ্গে সমন্বয় করে, তবে তারা হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (IMO) ইরানি প্রতিনিধি আলী মুসাভি বলেন, তেহরানের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। তবে তিনি এটাও বলেছেন যে, সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে এবং নাবিকদের সুরক্ষা দিতে বৈশ্বিক সংস্থা ও অন্যান্য দেশের সাথে সমন্বয় করতে মধ্যপ্রাচ্যের এই দেশটি প্রস্তুত রয়েছে।

সিনহুয়া সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, মুসাভি বলেন, “কূটনীতিই ইরানের কাছে অগ্রাধিকার হিসেবে বিবেচিত। তবে আগ্রাসনের পূর্ণাঙ্গ অবসান এবং সেই সাথে পারস্পরিক আস্থা ও বিশ্বাস স্থাপন—এগুলোই অধিকতর গুরুত্বপূর্ণ।” তিনি আরও উল্লেখ করেন যে, ইরানকে লক্ষ্য করে  আমেরিকা ও ইজরায়েলের চালানো আক্রমণগুলোই হলো “পারস্য উপসাগরীয় অঞ্চল এবং হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতির মূল কারণ।”

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!