করিমপুরের কালীমন্দিরে পুজো দিয়েই প্রচার ও জনসংযোগ শুরু অভিনেতা সোহমের

Share:

নিজস্ব প্রতিনিধি, করিমপুর: নদিয়া জেলার করিমপুরের জোঙরাদহ কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার ও জনসংযোগ শুরু করলেন করিমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা সোহম। রবিবার কলকাতা থেকে সোজা করিমপুর পৌঁছান তিনি । নদিয়ার সীমান্তবর্তী এলাকায় তিনি তৃণমূল প্রার্থী। জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী তিনি। সাংসদ মহুয়া মৈত্রের(MP Mahua Moitra) গড় হিসেবে পরিচিত করিমপুর। আর সেখানেই কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে বেরিয়ে পড়েন করিমপুর মেইন বাজারে। প্রচারের পর শুক্রবার রাতে করিমপুরের তাজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে পরিদর্শনে যান তিনি। এদিন প্রচারে বেরিয়ে খুব ভালো সাড়া পেয়েছেন বলেও জানান সোহম(Sohom)। তিনি আরও বলেন, একই সাথে করিমপুরবাসীর সাথে শুধু রাজনৈতিক প্রার্থী হিসেবে নয়, আগামী দিনে নিবিড় থেকে নিবিড়তম যোগাযোগ সূত্র গড়ে তুলবেন তিনি। একই সাথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের বিরোধীদল বিজেপিকে তুলোধনা করেন তিনি।

এসআইআরে প্রায় দেড়শ জনের মৃত্যু হয়েছে তার জন্য বিজেপিকেই দোষারোপ করেন সোহম। একই সাথে কর্মীরাই দলের সম্পদ সেকথাও বোঝালেন প্রচারে বেরিয়ে। আগামী দিনে প্রচার আরো জোরালো হবে বলেও জানান করিমপুরের তৃণমূল প্রার্থী।রবিবার সকালে প্রথম ভোট প্রচারে নেমেছেন রাজারহাট গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সী(Aditi Munshi)। প্রথম দিনেই প্রচারে নেমে ঝড় তুলেছেন তিনি। হুডখোলা গাড়িতে এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালান তিনি। বিগত পাঁচবছরে যে উন্নয়ন তিনি করেছেন এলাকায়, প্রচারে তাকেই হাতিয়ার করেছেন অদিতি। রাস্তাঘাট থেকে পয়ঃপ্রণালী সর্বত্র পরিষেবার আমূল পরিবর্তন ঘটিয়েছেন। এলাকায় শান্তি শৃঙ্খলার প্রশ্নে অদিতি মুন্সীর ভূমিকা সর্বত্র ছিল অভিভাবকের মতো।

কেষ্টপুর সংলগ্ন ভিআইপি রোডের(VIP Road) ধারে মহাপ্রভু চৈতন্যের মূর্তি বসিয়ে এলাকায় হিন্দুদের মন জয় করেছেন অদিতি। কীর্তনের কন্ঠশিল্পী অদিতি মুন্সী যেখানেই গিয়েছেন, দু কলি গান গাইতে হয়েছে তাঁকে। রবিবাসরীয় অদিতি মুন্সীকে দেখে তাই কোথাও ওঠে উলুধ্বনি, কোথাও আবার হরিব্বোল বলে মেতে ওঠেন মতুয়ারা। সাদা শাড়ি পরে হুডখোলা গাড়িতে তিনি জনসংযোগ সারেন। তাঁকে ঘিরে থাকা জনতাদের সঙ্গে হাত মেলান। প্রচারে তাঁর সঙ্গী হয়েছিলেন বিধাননগর কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল দেবরাজ চক্রবর্তী। সম্পর্কে তিনি অদিতির স্বামী।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য