কল্যাণীতে তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়ালে রং তুলির মাধ্যমে ঝড় তুললেন মহিলারা

Share:

নিজস্ব প্রতিনিধি, কল্যাণী: তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন তৃণমূল মহিলা কর্মীদের।কল্যাণী বিধান সভার তৃণমূল প্রার্থী ডাঃ অতীন্দ্র নাথ মন্ডলের সমর্থনে রবিবার সকাল থেকেই রং তুলি হাতে নিয়ে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচারের ঝড় তুললেন তৃণমূল মহিলা কর্মীরা।এদিন তৃণমূল নমঃশূদ্র উদ্বাস্তু সেলের পক্ষথেকে গয়েশপুর ১৪ নং ওয়ার্ডে(14 No ward) দেওয়াল লিখন কর্মসূচি নেওয়া হয়।

সেই কর্মসূচিতে সামিল এলাকার একাধিক মহিলারা। তাঁরা জানান, লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছি , বিনামূল্যে রেশনে চাল পাচ্ছি ।কিন্তু রান্নাঘরে গিয়ে কান্না করছি । যেভাবে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে এবং গ্যাস সংকট হয়েছে তাতে আমরা মহিলারা হতাশ । ২০২১ সালে এখানে বিজেপি জিতেছিল , কিন্তু কে বিধায়ক আমরা আজও চিনতে পারলাম না । আবার ভোট এসে গেছে।

এবার আমরা মহিলারাই ডাঃ অতীন্দ্র নাথ মন্ডলকে বিপুল ভোটে জয়ী করব। তাই ঘরের কাজ বাদ দিয়ে আমরা প্রার্থীর সমর্থনে রাস্তায় নেমে পড়েছি।মহিলাদের উৎসাহ যোগাতে উপস্থিত ছিলেন গয়েশপুর(Gayeshpur) নমঃশূদ্র উদ্বাস্তু সেলের সহ সভানেত্রী অরমিতা সরকার সহ অন্যান্যরা।
 

রান্না ঘরে কাঁদছে মা ,, এই বিজেপি আর না । গ্যাস সিলিন্ডারের(Gas Cylindar) ছবি এঁকে ঘরের মহিলারা তুলির মাধ্যমে খুব উগরে দেন কল্যাণীর বিভিন্ন বাড়ির দেওয়ালে। মহিলাদের একসঙ্গে পথে নেমে রং তুলির মাধ্যমে এই ধরনের প্রতিবাদ নিঃসন্দেহে কল্যাণীর বুকে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।গ্যাসের সিলিন্ডারের আকাল মহিলাদের রান্নাঘরে চুল্লিতে যে টান ধরিয়েছে রবিবার কল্যাণীতে দেওয়াল লিখনে সে কথাই তুলে ধরেছেন সেখানকার মহিলারা।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা