দলবদল করেই ISF-এর প্রার্থী তালিকায় আরাবুল, লড়ছেন ক্যানিং পূর্ব থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি : ক্যানিং পূর্বের ISF প্রার্থী আরাবুল ইসলাম। দলবদল করেই ISF-র টিকিট পেলেন তিনি। সোমবার ফুরফুরা শরিফে রাজ্য কমিটির অফিস থেকে আইএসএফ প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেখানেই দেখা গেল ক্যানিং পূর্বের প্রার্থী হচ্ছেন দলবদলু অরাবুল। ভাঙড়ে শওকত মোল্লার বিরুদ্ধে লড়ছেন নওশাদ সিদ্দিকি।

গত সোমবার ফুরফুরা শরিফে গিয়েছিলেন ভাঙরের এক সময়ের ‘তাজানেতা’ আরাবুল ইসলাম। ওইদিনেই যোগদান করেন আইএসএফে। দল বদলেই আইএসএফ-র হয়ে টিকিট পেলেন তিনি। ক্যানিং পূর্ব থেকে তৃণমূল টিকিট দিয়েছে বাহারুল ইসলামকে। এবার তার বিরুদ্ধেই আইএসএফ-র প্রার্থী হয়েছেন আরাবুল ইসলাম। মনে করা হচ্ছিল ভাঙর থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে। কিন্তু সেখানে শওকত মোল্লার বিরুদ্ধে লড়ছেন নওশাদ সিদ্দিকি। গত ৫ বছরে নওশাদ ও শওকত একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। আসন্ন নির্বাচনে তাঁরা প্রতিদ্বন্দী। গতবার ক্যানিং পূর্বে প্রার্থী ছিলেন শওকত। এবার তাঁকে সেখান থেকে সরিয়ে ভাঙরে প্রার্থী করা হয়েছে। শওকত মোল্লার সঙ্গে আরাবুলের সম্পর্ক সর্বজনবিদিত। 

দক্ষিণ ২৪ পরগনায় একসময় আরাবুলের দাপট ছিল চূড়ান্ত। দল থেকে বহিষ্কৃত হলেও তাঁর প্রসঙ্গিকতা ভোলার নয়। গত সোমবার ফুরফুরা যাওয়ার পথে একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। তিনি বলেন, তাঁর সঙ্গে ন্যায় বিচার হয়নি। তিনি নিজে বড় ফ্যাক্টর হবেন। ক্যানিংয়ের রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবেন বলে আশা করছেন তিনি।

একের পর এক বিতর্কে জড়িয়ে নিজেই দলের মধ্যে গুরুত্বহীন হয়ে পড়েছিলেন আরাবুল ইসলাম। তারপর শওকত মোল্লার সঙ্গে সংঘাতে জড়িয়ে আরও কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন। প্রকাশ্যে শওকতের বিরুদ্ধে কথা বলেছিলেন এই প্রাক্তন বিধায়ক। শওকত গোষ্ঠী ও আরাবুল গোষ্ঠীর দ্বন্দ্ব ভাঙরে আলাদা মাত্রা নিয়েছিল। ধীরে ধীরে তিনি গুরুত্বহীন হয়ে পড়েছিলেন। এবার আইএসএফ-এ গিয়ে নিজের হারানো জমি ফিরে পাওয়ার চেষ্টা করছেন আরাবুল। আসন্ন বিধানসভা নির্বাচনে ৩৩ আসনে লড়বে আইএসএফ। তারমধ্যে ২৯ আসনে ঐকমত্যে পৌঁছানো গেলেও ৪ আসনে সমস্যা। এই আসনে বামেদের মতো তাঁরাও প্রার্থী দেবে বলে ঘোষণা করে আইএসএফ।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’