যুদ্ধের আবহে সোনার দামে ১৪ শতাংশ পতন, কমে কত হল? জানুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের ইরানের ওপর হামলার পর আন্তর্জাতিক বাজারে বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে সোনার দামে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এই হামলার পর থেকে সোনার দাম প্রায় ১৪ শতাংশ কমেছে। ২৭ ফেব্রুয়ারির তুলনায় প্রতি ১০ গ্রাম সোনার দাম ২২,৬৯১ টাকা পর্যন্ত কমে গিয়েছে। সে সময় ১০ গ্রাম সোনার দাম ছিল প্রায় ১,৬১,৯৭১ টাকা।

সাধারণত যুদ্ধ বা শেয়ারবাজারে বড় ধস নামলে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকে পড়েন। কিন্তু এবার চিত্রটা কিছুটা আলাদা। ২৭ ফেব্রুয়ারি থেকে সেনসেক্স প্রায় ৭,৭৫৮ পয়েন্ট বা ৯.৫৪ শতাংশ এবং নিফটি প্রায় ২,৪০০ পয়েন্ট পড়ে গেলেও বিনিয়োগকারীরা সেইভাবে সোনার দিকে ঝুঁকছেন না।বিশেষজ্ঞদের মতে, সোনার দাম কমার অন্যতম বড় কারণ হল বিশ্বজুড়ে বাড়তে থাকা মুদ্রাস্ফীতির আশঙ্কা। এর ফলে সুদের হার কমার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্ববাজার এখন দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকার সম্ভাবনাকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

 বর্তমান পরিস্থিতিতে তেলও একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উঠে এসেছে। যদি মধ্যম মেয়াদে ভূ-রাজনৈতিক উত্তেজনা বজায় থাকে, তাহলে সোনার দামের ভবিষ্যৎ নির্ভর করবে প্রকৃত আয়, ডলারের গতিপ্রকৃতি এবং বিনিয়োগকারীদের প্রতিরক্ষামূলক কৌশলের ওপর। এদিকে আজ, ২৪ মার্চ কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১২,৮৬৫ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১৪,০৩৫ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম রয়েছে প্রতি গ্রাম ১০,৫২৬ টাকা। গতকালের তুলনায় সোনার দাম প্রতি গ্রামে ২৭০ টাকা কমেছে। অন্যদিকে রুপোর দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি কেজি ২,৩৫,০০০ টাকা, যা গতকালের তুলনায় ৫,০০০ টাকা বেশি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের