আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মমতার সমর্থনে ভবানীপুরে দেওয়াল লিখন করলেন শোভন দেব চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি : উত্তরবঙ্গ দিয়ে প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরের চালসায় সভা রয়েছে দলনেত্রীর। তিনি উত্তরে ব্যস্ত থাকলেও তাঁর সমর্থনে ভবানীপুরে প্রচার সারছেন শোভনদেব চট্টোপাধ্যায় থেকে ফিরহাদ হাকিমরা। সোমবার সকালে তুলি-রং হাতে প্রচারে নামেন শোভনদেব চট্টোপাধ্যায়। ভবানীপুর এলাকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন করতেও দেখা গিয়েছে তাঁকে।

রবিবার রাতে অহিন্দ্রমঞ্চে কর্মীসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সকলকে একসঙ্গে কাজ করার ডাক দিলেন তিনি। রাস্তায় নেমে কাজ করার কথাও বলেছেন। দলনেত্রীর এই নির্দেশের পরেই সোমবার সকাল সকাল নিজের এলাকায় প্রচারে নেমে পড়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে ছিলেন কর্মী সমর্থকরা। ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়েই ভবানীপুরে’ স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে মানুষের দরজায় পৌঁছে গিয়েছিলেন তিনি। মঙ্গলবারও তিনি প্রচার করেছেন। পাশাপাশি এদিন প্রচারে নেমেছেন বিদায়ী বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর হয়ে ভবানীপুর কেন্দ্রে দেওয়াল লিখন করেন তিনি।

আসন্ন বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ থেকে প্রার্থী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। নিজের হয়ে প্রচার করার পাশাপাশি দলনেত্রীর হয়েও প্রচার সেরেছেন তিনি। মঙ্গলবার সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিলেন এলাকায়। ভবানীপুরের একাধিক দেওয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লিখলেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন। তাঁদের অভাব অভিযোগের কথা শোনেন।

জানা গিয়েছে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আগের বারের তুলনায় বেশি ভোটে জয় আনার টার্গেট দেওয়া হয়েছে। সেই টার্গেট ছুঁতে বদ্ধ পরিকর সকলেই। বিপক্ষে কে রয়েছে সেদিকে নজর দিতে নারাজ তৃণমূল। 

Published by:

Share Link:

More Releted News:

‘ভয়ঙ্কর খেলা হবে’, ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর হুমকি, কড়া পদক্ষেপ কমিশনের

Super Sunday-তে রাজ্যে মোদি-শাহ, পদযাত্রা করবেন মমতাও, একাধিক সভা রয়েছে অভিষেকের

শহরে ভোটের আগে পুলিশকর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডাকল কমিশন

দ্বিতীয় দফা নির্বাচনের আগেও জারি ইডির অভিযান, ২ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি

আর কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কলকাতা-সহ একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ